জুড়ীর উপজেলা ভাইস চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

মৌলভীবাজার প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০১৭, ১৩:৫৮আপডেট : ২৫ জানুয়ারি ২০১৭, ১৩:৫৮

মৌলভীবাজার মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপজেলা কমিটির আহ্বায়ক কিশোর রায় চৌধুরী মনিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ১১ জানুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখার উপ-সচিব জুলিয়া মঈন স্বাক্ষরিত একটি চিঠিতে এ আদেশের কথা জানানো হয়।
বুধবার জুড়ী ইউএনও মোহাম্মদ নাছির উল্লাহ খাঁন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ধর্ষণের চেষ্টার অভিযোগে ঘটনার ছয় মাস পর গত বছরের (২০১৬) ১ জুন জুড়ী থানায় করা একটি মামলায় পুলিশ ওই বছরের ২৯ সেপ্টেম্বর ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এর আগে ৬ জুন উচ্চ আদালত থেকে এ মামলায় ছয় মাসের আগাম জামিন পান কিশোর।
স্থানীয় সরকার বিভাগের পাঠানো চিঠিতে বলা হয়েছে, কিশোরের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল হওয়ায় তার দ্বারা উপজেলা পরিষদের ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থী বলে সরকার মনে করে। তাই ১৯৯৮ সালের উপজেলা পরিষদ আইনের (২০১১ সালে সংশোধিত) ১৩খ(১) ধারা অনুসারে তাকে (কিশোর) সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

বরখাস্ত হওয়া কিশোর রায় চৌধুরী মনি জানান, তাকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় ফাঁসানো হয়েছে। দলের প্রতিপক্ষরা এটা করেছে। এর আগে প্রতিপক্ষরা প্রাণনাশের উদ্দেশে তার বাড়িতে হামলাও চালিয়েছে। বরখাস্তের আদেশের বিরুদ্ধে তিনি আইনি লড়াই চালাবেন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম