শাবিতে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ৮

শাবি প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০১৭, ০০:২১আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:৪৬

শাবিতে আন্তঃবিভাগীয় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ আন্তঃবিভাগ ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ব্যবসায় প্রশাসন ও ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলার শেষ পর্যায়ে দুটি বিভাগের দর্শকদের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে ব্যবসায় প্রশাসন ও ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের মধ্যকার ক্রিকেট ম্যাচের শেষ পর্যায়ে আইপিই বিভাগের শিক্ষার্থীরা মাঠের চতুর্দিকে বিজয় মিছিল করতে থাকে। মিছিলটি ব্যবসায় প্রশাসন বিভাগের ট্যেন্টের সামনে আসলে কথাকাটাকাটি শুরু হয়। পরে একপর্যায়ে হাতাহাতিতে লিপ্ত হয় উভয় বিভাগের শিক্ষার্থীরা।

উভয় বিভাগের শিক্ষক ও প্রক্টরিয়াল বডির হস্তক্ষেপে তাৎক্ষণিকভাবে বিষয়টি মিটমাট করা হয়। আপাত মীমাংসা হলেও খেলা শেষে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ ও সহ-সভাপতি অঞ্জন রায়ের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পরেন।

সহ-সভাপতি অঞ্জন রায় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দু’টি বিভাগের মধ্যে ক্রিকেট খেলা শেষে সভাপতি পার্থর অনুসারীরা হল থেকে অস্ত্র নিয়ে মাঠে এসে অতর্কিতে আমার গ্রুপের নেতাকর্মীদের ওপর হামলা চালায়।’

জানতে চাইলে সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঝামেলা মূলত দু’টি বিভাগের মধ্যে। তবে এ ঘটনায় ছাত্রলীগের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে  দ্রুত সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আলমগীর কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শাখা ছাত্রলীগের নেতাদের সঙ্গে এ ব্যাপারে আলোচনা চলছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান প্রক্টর।

/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম