মন্দিরে ভক্ত সেজে গয়না চুরির অভিযোগে ১২ নারী আটক

মৌলভীবাজার প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:০৪আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:০৪

গ্রেফতার ১২ নারী মৌলভীবাজারে একটি মন্দিরে ভক্তের বেশে ভিড়ের মধ্যে গয়না চুরির অভিযোগে ১২ নারীকে আটক করেছে পুলিশ। শ্রীমঙ্গল উপজেলায় শহরতলীর ভূনবীর ইউনিয়নের রোস্তমপুর গ্রামের তমালতলা মন্দিরে বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে এই ঘটনা ঘটে।

আটককৃতদের মৌলভীবাজার আদালতে পাঠানো হয়েছে। এর আগের দিন মঙ্গলবার  রাতে তাদেরকে আটক করা হয়।

ভূনবীর ইউনিয়ন পরিষদের সদস্য দক্ষিণারঞ্জন বিশ্বাস বলেন, তমালতলা মন্দিরে ছিনতাইকারী মহিলারা হিন্দু সেজে কপালে সিঁদুর, হাতে শাখা, গলায় মালা ও কপালে তিলক দিয়ে মন্দিরে প্রবেশ করে হিন্দু সেজে ছিনতাই করে। এ সময় একজন মহিলা ছিনতাইকারীকে আটক করলে তার স্বীকারোক্তিতে আরও ১১ জনকে আটক হয়।

আটকৃতরা হলেন, আছমা বেগম (৪০), তাছলিমা (২০), স্বপ্না (৩৫), বিপন বেগম (৩০), মমতা বেগম (৩০) ও তার সঙ্গে সাদিয়া নামে তার দুই বছরের একটি কন্যা সন্তানও রয়েছে,  (৪৫) নাছিমা আক্তার (২০), নাছু বেগম (৩৫) ও নাছুর সঙ্গে লাকি নামে ১৮ মাসের একটি কন্যা সন্তান, মর্জিনা (৩০), রাবেয়া (৩০), শাহারা (৪০), কাজলী (২৫) ও তার সঙ্গে মোতালেব নামে আট মাসের এক পুত্র সন্তান, রোকেয়া (২৩)।

শ্রীমঙ্গল থানার ওসি কে এম নজরুল ইসলাম বলেন, মন্দিরে ঢুকে সোনার চেইন চুরির সময় একজনকে আটক করা হয়েছিল। পরে অন্যদের ধরা হয়। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বিভিন্ন গ্রামে।

/এফএস/ 

আরও পড়ুন-

কবে জুতা মুক্ত হবে শহীদ মিনার?

সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী