হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১২:০৫আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১২:০৫

হবিগঞ্জ হবিগঞ্জের লাখাইয়ে বাড়ির রাস্তা নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে সাগর মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও পাঁচজন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মা-ছেলেকে আটক করেছে পুলিশ।

নিহত সাগর লাখাই উপজেলার পূর্ব বামৈ গ্রামের মুক্তার হোসেনের ছেলে। আটককৃতরা হলেন মিতফুল বেগম ও তার ছেলে তানভীর হোসেন।

পুলিশ জানায়, পূর্ব বামৈ গ্রামের মুক্তার হোসেনের ছেলে আজিজের সঙ্গে একই গ্রামের ইমাম হোসেনের ছেলে তানভীরের বাড়ির রাস্তা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে সোমবার রাত সাড়ে ১০টার দিকে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই আজিজের ভাই সাগর নিহত হন।

খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তানভীর হোসেন ও তার মা মিতফুল বেগমকে আটক করে এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ মঙ্গলবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম