বিচারকরা স্বাধীনভাবে কাজ করছেন: এসকে সিনহা

হবিগঞ্জ প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:০১আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:০৪

প্রধান বিচারপতি এসকে সিনহা বাংলাদেশের বিচার ব্যবস্থা স্বাধীন বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা। তিনি বলেন, ‘বিচারকরা স্বাধীনভাবে কাজ করছেন। তবে যারা অপরাধী তাদেরকে কখনও ছাড় দেওয়া হবে না।’ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় হবিগঞ্জের বাহুবল উপজেলার জয়পুর গ্রামে শ্রীশ্রী শচীঅঙ্গন ধামের ৩৬তম বার্ষিক উৎসবের অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি এসব বলেন।

প্রধান বিচারপতি এসকে সিনহা বলেন, ‘ধর্ম নিয়ে উগ্রতা বন্ধে বঙ্গবন্ধু দেশ স্বাধীনকালে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছিল, যা বজায় রয়েছে। এদেশে সব ধর্মের লোকজন স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করছে।’

এসকে সিনহা আরও বলেন, ‘একটি পক্ষ হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। তবে প্রশাসনের শক্ত পদক্ষেপের কারণে তাদের ষড়যন্ত্র সফল হয়নি।’

সনাতন ধর্মালম্বীদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, ‘ধর্মপালনের সময় যাতে অন্য ধর্মের কোনও ব্যাঘাত সৃষ্টি না হয় সেদিক্ষে খেয়াল রাখতে হবে।’

উৎসব কমিটির সভাপতি নিখিল ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-১ আসনের এমপি এম এ মুনিম চৌধুরী বাবু, জেলা প্রশাসক সাবিনা আলম, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, বাহুবল উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাহুবল উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল কাদির, সাংবাদিক অভিজিত ভট্টাচার্য প্রমুখ।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম