ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে যোগাযোগ বাড়াচ্ছি: এনবিআর চেয়ারম্যান

সুনামগঞ্জ প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৪৯আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:১৪

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেছেন, ‘ভারত আমাদের ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আমরা যোগাযোগ বাড়াচ্ছি।’ শুক্রবার সকাল ১১টায় জেলার সদর উপজেলার ডলুরা শুল্কস্টেশন এলাকা পরির্দশনকালে তিনি এসব কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমানসহ অন্যরা এনবিআর চেয়ারম্যান বলেন, ‘চলতি সপ্তাহে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ভারতের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে। সেখানে ভারতীয় কাস্টমস, বিএসএফ ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা থাকবেন। এসব সফরের মূল লক্ষ্য হলো সম্পর্ক আরও জোরদার করা।’

এসময় তার সঙ্গে ছিলেন স্থল বন্দরের চেয়ারম্যান তপন চক্রবর্তী, স্থানীয় সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমেদ, সুনামগঞ্জ চেম্বারের প্রেসিডেন্ট খায়রুল হুদা চপল, ভাইস প্রেসিডেন্ট সজীব রঞ্জন দাস প্রমুখ।

পরিদর্শনকালে এনবিআর চেয়ারম্যান ভারতীয় ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে শুল্কস্টেশন চালু করার বিষয়ে কথা বলেন। পরে ডলুরা শুল্ক স্টেশনের সার্বিক উন্নয়নে স্থানীয় প্রশসন, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেন।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম