সেপটিক ট্যাংক থেকে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:২৯আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৩২

সেপটিক ট্যাংক থেকে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার হবিগঞ্জের মাধবপুরের একটি সেপটিক ট্যাংক থেকে পরিত্যক্ত অবস্থায় ২৭টি পেট্রোল বোমা ও ৫৩টি ককটেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার সকালে মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রাম থেকে এসব বোমা ও ককটেল উদ্ধার করা হয়।

বিজিবির ৫৫ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল সাজ্জাত হোসেন জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল ওই গ্রামের সুজন মিয়ার বাড়ির একটি সেপটিক ট্যাংকের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ৫৩টি ককটেল ও ২৭টি পেট্রোল বোমা উদ্ধার করে। পরে উদ্ধারকৃত ককটল ও পেট্রোল বোমাগুলো মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদির হোসেনন জানান, উদ্ধারকৃত ককটেল ও পেট্রোল বোমা থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি জানান, ধারণা করা হচ্ছে, বিগত সময়ে দেশে জামায়াত-বিএনপির আন্দোলনের সময় নাশকতা সৃষ্টির জন্য এসব বোমা এখানে মজুত রাখা হয়েছিল।

বিয়ষটি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন ওসি মোক্তাদির হোসেন।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক