কর্মবিরতিতে সিলেটের আরও ৪ মেডিক্যালের ইন্টার্নরা

সিলেট প্রতিনিধি
০৪ মার্চ ২০১৭, ১৮:২১আপডেট : ০৪ মার্চ ২০১৭, ১৯:৪২

 সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ বগুড়ার শহীদ জিয়া মেডিক্যাল কলেজের (শজিমেক) ৪ ইন্টার্ন চিকিৎসকের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি শুরু করেছেন সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজসহ ৪ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।
শনিবার (৪ মার্চ) সকাল থেকে কর্মবিরতি শুরু হয়। দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে মানবন্ধনও করা হয়। বাকি ৩টি হাসপাতাল হলো নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ, রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ ও উইমেন্স মেডিক্যাল কলেজ।
ওসমানী মেডিক্যালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. আব্দুস ছবুর মিঞা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতিতে যাবে বলে জানালে সেবা অব্যাহত রাখতে সিনিয়রদের নিয়ে বৈঠক করেছি।’
একই মেডিক্যালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাংগঠনিক সম্পাদক অন্তরদ্বীপ নন্দী বলেন, ‘বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যালের চার ইন্টার্ন চিকিৎসকদের শাস্তি প্রত্যাহার করে তাদের নিজেদের কর্মস্থলে বহাল রাখতে হবে। এছাড়া ইন্টার্নদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দাবি দু’টি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।’
/এমএ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম