আজ নার্গিস হত্যাচেষ্টা মামলার রায়

সিলেট প্রতিনিধি
০৮ মার্চ ২০১৭, ০৫:২২আপডেট : ০৮ মার্চ ২০১৭, ০৯:১৯



খাদিজা আক্তার নার্গিস সিলেটের বহুল আলোচিত খাদিজা আক্তার নার্গিস হত্যা চেষ্টা মামলার রায় আজ ঘোষণা করা হবে। সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা এই মামলার রায় ঘোষণা করবেন। সিলেট মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি মাহফুজুর রহমান বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।
তিনি বলেন, ‘বিচারক ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে খাদিজা হত্যা চেষ্টা মামলার রায় বাংলায় লিখবেন। আমরা বদরুলের সর্বোচ্চ শাস্তি দাবি করি।’
খাদিজাকে সংজ্ঞাহীন অবস্থায় সিলেটের এমসি কলেজ থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া ইমরান কবীর বলেন, ‘ইচ্ছে ছিল ৮ মার্চ সিলেটে এসে খাদিজা আপুর মামলার রায় শুনব। বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা আর ক্লাস থাকায় আসতে পারব না। মামলার একমাত্র আসামি বদরুলের সর্বোচ্চ শাস্তি যেন হয়, এটুকু প্রত্যাশা রাখি।’
সিলেট মহানগরীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মদ বলেন, ‘৮ মার্চ, সিলেটের আলোচিত খাদিজা হত্যা চেষ্টা মামলার রায় ঘোষণা করবেন আদালত। প্রতিদিন আদালতকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা থাকে। তবে এই দিন যেন কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটাতে, এজন্য আদালত পাড়াকে ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে।’
উল্লেখ্য, ২০১৬ সালের ৩ অক্টোবর এমসি কলেজের পুকুরপাড়ে খাদিজা আক্তার নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র ও শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম। এ ঘটনার পরপরই শিক্ষার্থীরা বদরুলকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। খাদিজার চাচা আবদুল কুদ্দুস বাদী হয়ে বদরুলকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন। গত বছরের ৫ অক্টোবর বদরুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে তাকে কারাগারে প্রেরণ পাঠান আদালত। ৮ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা শাহপরান থানার এসআই হারুনুর রশীদ আদালতে বদরুল আলমকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। ১৫ নভেম্বর আদালত অভিযোগপত্র গ্রহণ করেন। ২৯ নভেম্বর আদালত বদরুলের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। গত ২৬ ফেব্রুয়ারি আদালতে সাক্ষ্য দেন খাদিজা। মোট ৩৬ জন সাক্ষীর মধ্যে ৩৪ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।
/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম