নির্বাচন এখন আমাদের কাছে মর্যাদার প্রতীক: ইসি

সুনামগঞ্জ প্রতিনিধি
১৯ মার্চ ২০১৭, ২০:৫১আপডেট : ১৯ মার্চ ২০১৭, ২০:৫৭

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার (ফাইল ছবি) নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, ‘যদিও এই উপ-নির্বাচন সব দলের অংশ গ্রহণে হচ্ছে না, তবু আমরা এ নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি। নির্বাচন এখন আমাদের কাছে আত্মসম্মান ও আত্মমর্যাদার প্রতীক। অবাধ, সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে আত্মমর্যাদাকে সমুন্নত রাখতে চাই।’
রবিবার বেলা ৩টায় সুনামগঞ্জ শহরের হাজীপাড়ায় সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আসন্ন সুনামগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহদাত হোসেন চৌধুরী, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. হারুন অর রশীদ প্রমুখ।
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি প্রবীণ সংসদ সদস্য সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যুতে আসনটি শূন্য হয়। আগামী ৩০ মার্চ এ আসনে  উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। উপ-নির্বাচনে প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্ত নৌকা প্রতীকে এবং সিংহ প্রতীকে ছায়েদ আলী মাহবুব হোসেন রেজু প্রতিদ্বন্দ্বিতা করছেন।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম