বাংলাদেশ-কাতারের সম্পর্ক আগের চেয়ে অনেক উন্নত: কাতারের রাষ্ট্রদূত

মৌলভীবাজার প্রতিনিধি
২০ মার্চ ২০১৭, ১৮:১১আপডেট : ২০ মার্চ ২০১৭, ১৮:১১

বাংলাদেশ-কাতারের সম্পর্ক আগের চেয়ে অনেক উন্নত: কাতারের রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে কাতারের দ্বি-পাক্ষিক সম্পর্ক আগের চেয়ে অনেক উন্নত উল্লেখ করে কাতারের রাষ্ট্রদূত আহমেদ মোহাম্মদ আল -দেহাইমি বলেন, ‘ব্যবসায়-বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে বন্ধু প্রতীম এ সম্পর্ককে আরও জোরদার করা হবে।’ রবিবার দিনব্যাপী বড়লেখার সুজানগরে আগর -আতর শিল্প কারখানা পরিদর্শন শেষে কাতারের রাষ্ট্রদূত এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আগর -আতর শিল্পের ব্যাপারে তার দেশের ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের জানাবেন। কাতারের বিশেষজ্ঞ দল এখানকার আতরের গুনগত মান যাচাই করে এ শিল্প প্রসারে উদ্যোগ নিতে পারেন। এক্ষেত্রে তার এই সফর দ্বি-পাক্ষিক সম্পর্ককে অনেক দূর এগিয়ে নিতে সহযোগিতা করবে।’
এ সময় তার সঙ্গে ছিলেন, কাতার দূতাবাসের মিডিয়া কমিউনিকেশন অফিসার হামেদ জামিল হোসাইন, পাবলিক রিলেশন অফিসার আসাদুর রহমান আসাদ, সুজানগরের মেসার্স বে-অফ বেঙ্গল আগর -আতর অ্যান্ড পারফিউম ফ্যাক্টরির স্বত্তাধিকারী আব্দুল কবিরের বোন কাতার প্রবাসী সারাবান তাহুরা।
কাতারের রাষ্ট্রদূত স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপির সঙ্গে বড়লেখা ইউএনও কার্যালয়ে এক মতবিনিময় সভা করেন। মতবিনিময় সভায় রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলেই  বাংলাদেশের সঙ্গে কাতারের সৌহার্দপূর্ণ সম্পর্কের উন্নতি হয়েছে। তার নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিকভাবে অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে বলে কাতার সরকার মনে করেন।
মতবিনিময় সভায় বড়লেখা উপজেলার আগর -আতর শিল্পের সামগ্রিক অবস্থা তুলে ধরেন হুইপ শাহাব উদ্দিন এমপি, ইউএনও এস এম আবদুল্লাহ আল মামুন ও সিলেট বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রাজেশ চাকমা।

এসময় আগর -আতর এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি আনসার আলী ও সাধারণ সম্পাদক কবির আহমদ চৌধুরী,আতর ব্যবসায়ী আশরাফ মুহিত সয়েফ, মেসার্স বে-অফ বেঙ্গল পাফিউম ফ্যক্টরির সত্ত্বাধিকারী আব্দুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত বিকেলে বড়লেখার বিভিন্ন আগর বাগান, মাধবকুণ্ড জলপ্রপাত ও চা বাগন পরিদর্শন করেন।

/জেবি/

আরও পড়তে পারেন: চট্টগ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে দুই বাড়ি ঘেরাও

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম