প্রাণভিক্ষা চাইবেন সিলেটে বন্দি জঙ্গি রিপন

সিলেট প্রতিনিধি
২৩ মার্চ ২০১৭, ১৩:২৭আপডেট : ২৩ মার্চ ২০১৭, ১৩:২৭

সিলেট কেন্দ্রীয় কারাগার (সংগৃহীত) সিলেটে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামির অন্যতম সিলেট কেন্ত্রীয় কারাগারে বন্দি জঙ্গি দেলোয়ার হোসেন রিপন রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে আবেদন করবেন। বুধবার (২২ মার্চ) রাতে রিপন তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এ সিদ্ধান্ত নেন বলে জানান কারাগারে সিনিয়র জেল সুপার ছগির মিয়া।

তিনি আরও জানান, বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুর ১২টার পর তিনি এ সিদ্ধান্তের কথা কারা কর্তৃপক্ষকে জানান। প্রাণভিক্ষার লিখিত আবেদন পাওয়ার পর তা রাষ্ট্রপতির নিকট পাঠানো হবে।  তবে রিপনের সঙ্গে তার পরিবারের সদস্যরা বৃহস্পতিবার (২৩ মার্চ)  দেখা করবেন কিনা এ বিষয়টি এখন নিশ্চিত নয়।

সিলেটে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত হরকাতুল জিহাদের (হুজি) নেতা মুফতি আবদুল হান্নান, তার সহযোগী শরীফ শাহেদুল বিপুল ও দেলোয়ার হোসেন রিপনের মৃত্যু পরোয়ানা  বুধবার রাতে সিলেট কেন্দ্রীয় কারাগারে পৌঁছে দেওয়া হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই তিন আসামির মধ্যে দেলোয়ার হোসেন রিপনের মৃত্যু পরোয়ানা রেখে মুফতি আবদুল হান্নান ও শরীফ শাহেদুল বিপুলের মৃত্যু পরোয়ানা গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ মে সিলেটে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা হলে তিন জন নিহত হন। আহত হন অন্তত ৭০ জন। এ ঘটনায় দায়ের করা মামলায় ২০০৮ সালের ২৩ ডিসেম্বর সিলেটের বিচারিক আদালত হুজি প্রধান মুফতি হান্নান, শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল ও দেলোয়ার হোসেন ওরফে রিপনকে মৃত্যুদণ্ড এবং হান্নানের ভাই মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান ওরফে মফিজ ওরফে অভি এবং মুফতি মঈন উদ্দিন ওরফে আবু জান্দালকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। আসামিপক্ষ এর বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন।

আপিলের শুনানি শেষে গত বছরের ৭ ডিসেম্বর আসামিদের আপিল খারিজ হয়ে যায়। গত ১৭ জানুয়ারি এ রায় প্রকাশের পর আসামিরা পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেন। ১৯ মার্চ এ রায়ও খারিজ করে দেন আদালত।

/এফএস/ 

আরও পড়ুন- 


বাংলাদেশের রিজার্ভ চুরিতে উ. কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মামলার প্রস্তুতি

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম