আতিয়া মহলের ৭৮ জনকে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে

তুহিনুল হক, সিলেট
২৬ মার্চ ২০১৭, ১৪:১৬আপডেট : ২৬ মার্চ ২০১৭, ১৪:৩০

আতিয়া মহল থেকে উদ্ধার হওয়া লোকজন

সিলেটের শিববাড়ির জঙ্গি আস্তানা আতিয়া মহলে অভিযান চালিয়ে উদ্ধার করা ৭৮ জনকে একটি বাড়িতে রাখা হয়েছিল। তারা সেনাবাহিনীর তত্ত্বাবধানে ছিলেন। শনিবার মধ্যরাত থেকে রবিবার (২৬ মার্চ) দুপুর পর্যন্ত বিভিন্ন সময়ে ৭৮ জনকে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরক্তি পুলিশ কমিশনার রোকন উদ্দিন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার সকাল থেকে আতিয়া মহলে অভিযান শুরু করে সেনাবাহিনীল প্যারা-কমান্ডো টিম। দুপুর নাগাদ তারা ওই বাড়ি থেকে ৭৮ জনকে নিরাপদে উদ্ধার করে আনে। এরপর তাদের ওই এলাকারই একটি বাড়িতে নিয়ে রাখা হয়েছে। এদের মধ্যে ৩০ জন পুরুষ, ২৭ জন নারী ও ২১ শিশু রয়েছে।

আতিয়া মহল থেকে উদ্ধার করা পরিবারগুলোর ব্যাপারে তথ্য দিতে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় একটি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে  সেনাবাহিনী। সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠিত ওই প্রেস ব্রিফিংয়ে সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান জানান, ‘৫ তলা বিশিষ্ট আতিয়া ভবনে ৩০টি ফ্ল্যাটে ১৫০টি কক্ষ রয়েছে। এসব কক্ষ, সিঁড়িঘর ও আনাচে কানাচে বিস্ফোরক ছড়ানো ছিটানো রয়েছে। জঙ্গিরা বিস্ফোরক দিয়ে কমান্ডোদের প্রবেশে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে। এজন্য অপারেশনটি অনেক সতর্কতার সঙ্গে পরিচালনা করতে হচ্ছে। তাই অনেক সময় লাগছে।’

শনিবার সকাল ৮টা থেকে ১৭ পদাতিক ডিভিশনের মেজর জেনারেল আনোয়ারুল মোমেনের নেতৃত্বে অভিযান শুরু করে প্যারা কমান্ডো টিম। সকাল ১০টার দিকে ওই বাড়িতে একদিন অবরুদ্ধ থাকা মানুষগুলোকে বের করে আনা শুরু হয়। নারী, শিশু ও বৃদ্ধদের আগে বের করা হয়। তাদের মেইন রোডে নিয়ে গাড়িতে করে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। এরপর দু’পক্ষের গোলাগুলি ও বিস্ফোরণে মাঝে মাঝেই কেঁপে উঠছে আতিয়া মহল।

এদিকে, রবিবার সকাল থেকে পুনরায় আতিয়া মহলে অভিযান শুরু করেছে সেনাবাহিনী। ওই এলাকায় ১৪৪ ধারা জারি থাকায় গণমাধ্যমকর্মীসহ সবার প্রবেশ নিষিদ্ধ।

/এসটি/

আরও পড়ুন: ‘আতিয়া মহল’ থেকে ৭৮ জনকে উদ্ধার, জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী