নাসিরপুরের জঙ্গি আস্তানার আশপাশ থেকে ১১ জন আটক

মৌলভীবাজার প্রতিনিধি
২৯ মার্চ ২০১৭, ১২:২০আপডেট : ২৯ মার্চ ২০১৭, ১৪:৩৭

নাসিরপুরের জঙ্গি আস্তানার আশপাশ থেকে ১১ জন আটক

মৌলভীবাজারের সদর উপজেলার নাসিরপুর গ্রামের সন্দেহভাজন জঙ্গি আস্তানার পাশের বাড়ি থেকে ১১ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, জঙ্গিদের সম্পর্কে তথ্য জানতেই ওই ১১ জন আটক করা হয়েছে।

এদিকে, নাসিরপুর গ্রামের গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। জঙ্গি আস্তানার আশেপাশের এলাকা থেকে লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে পুলিশ মাইকিং করছে। এরই মধ্যেই ওই বাড়ির এক কিলোমিটার এলাকার মধ্যে থাকা লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।

ঘটনাস্থল পরির্দশ করে সিলেটের ডিআইজি কামরুল আহসান বলেন, ‘অভিযান শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। ভেতরে ১১-১২ জনের মতো জঙ্গি থাকতে পারে।’  

নাসিরপুর গ্রামের ওই বাড়ির মালিক সাইফুর। তার ওই বাগান বাড়িতে দুটি সেমি পাকা এবং একটি একতলা পাকা ভবন রয়েছে।

লন্ডন প্রবাসী সাইফুর রহমানের ফুফাতো ভাই আতিক মিয়া জানান, দুই মাস আগে প্রাণ আরএফএল-এর কর্মী পরিচয় মাসিক সাত হাজার টাকায় বাড়ি ভাড়া নেন। বাগান বাড়ির ভেতরে থাকা একতলা বাড়িতে দুই পুরুষ, একজন নারী ও দুটি বাচ্চা থাকতো।  

ওই বাড়িতে ভাড়াটিয়া ছাড়াও কেয়ারটেকার জুয়েল আহমেদ ও তার ফুফাতো বোন থাকানে। এছাড়া এক রিকশা চালকও থাকেন।  

মঙ্গলবার রাত থেকেই মৌলভীবাজারের দুটি বাড়ি ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দুটির বাড়ির একটি হচ্ছে মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় অবস্থিত। অপর বাড়িটির অবস্থান সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজার নাসিরপুর গ্রামে।

/এসটি/

আরও পড়ুন:

নাসিরপুর গ্রামের আস্তানায় থাকা জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান

এবার মৌলভীবাজারে দুটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

মৌলভীবাজারের আস্তানা থেকে গ্রেনেড ছুড়ছে জঙ্গিরা

মৌলভীবাজারের দুই জঙ্গি আস্তানা বাড়ির মালিক একই ব্যক্তি

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম