সিলেটে দুদকের মামলায় দুই প্রকৌশলীর ৩ বছরের কারাদণ্ড

সিলেট প্রতিনিধি
৩০ মার্চ ২০১৭, ১৮:১১আপডেট : ৩০ মার্চ ২০১৭, ১৮:১১

আইন-আদালত সিলেটে বিদ্যুতের ট্রান্সফরমার আত্মসাতের ঘটনায় দুদকের মামলায় বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর সাবেক নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিন ভুঁইয়া ও উপ-সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদের তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক ফাহমিদা কাদের এ রায় ঘোষণা করেন ।

দুদকের মামলা দায়েরের পর আবুল কালাম আজাদকে সিলেট বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। বর্তমানে তিনি চট্টগ্রামের কর্ণফুলীতে কর্মরত আছেন।

দুদকের আইনজীবী অ্যাডভোকেট লুৎফুর কিবরিয়া শামীম বাংলা ট্রিবিউনকে জানান, বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এ কর্মরত থাকা অবস্থায় নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিন ভুঁইয়া ও উপ সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ ট্রান্সফরমার আত্মসাৎ করেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে দুদকে মামলা হয়।

তিনি আরও জানান, আদালত মামলার রায়ে তাদের দুজনকে তিন বছরের কারাদণ্ড দেন। এছাড়াও প্রত্যেককে চার লাখ টাকা করে জরিমানা আনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন। এছাড়াও অন্য একটি ধারায় ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের