'অপারেশন ম্যাক্সিমাস' চলছে

নুরুজ্জামান লাবু ও সাইফুল ইসলাম, মৌলভীবাজার থেকে
০১ এপ্রিল ২০১৭, ০৯:৪৮আপডেট : ০১ এপ্রিল ২০১৭, ১১:১০

বড়হাটের জঙ্গি আস্তানা মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় জঙ্গি আস্তানায় ‘অপারেশন ম্যাক্সিমাস’ ফের শুরু করেছেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সোয়াট টিমের সদস্যরা। শনিবার সকালে সোয়াটের সদস্যরা ফের ওই বাড়ির সামনে অবস্থান নেন। বেশ কয়েবার গুলির শব্দও শোনা গেছে সেখানে।

এর আগে শুক্রবার সন্ধ্যায় অপারেশন রাতের জন্য স্থগিত করা হয়। তবে রাত ৮টার পর আরও তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময়  বাড়িটিকে লক্ষ্য করে ২০-২৫ রাউন্ড গুলি চালায়। বড়হাটের জঙ্গি আস্তানা

শুক্রবার সন্ধ্যায় কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানান, ‘মৌলভীবাজারে ‘অপারেশন ম্যাক্সিমাস’ চলমান আছে। তবে অন্ধকার হয়ে যাওয়ায় শনিবার সকাল পর্যন্ত অভিযান স্থগিত করা হয়েছে। সকালে আবহাওয়া ভালো থাকা সাপেক্ষে পুনরায় অভিযান শুরু করা হবে।’

মনিরুল ইসলাম আরও বলেন, ‘জঙ্গিরা শুক্রবার ভেতর থেকে কিছু বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। আমাদের সোয়াট দল ভেতরে ঢোকার চেষ্টা করলেই জঙ্গিরা ভেতর থেকে বিস্ফোরণ ঘটিয়েছে। আমরা ধারণা করছি, প্রচুর বিস্ফোরক রয়েছে তাদের কাছে। অপারেশনটি অপেক্ষাকৃত একটু জটিল। যে বাড়িটিতে তারা অবস্থান নিয়েছে, সেই বাড়িতে অনেক কক্ষ রয়েছে এবং একটি নির্মাণাধীন ভবন রয়েছে। এ কারণে এই অভিযান শেষ হতে আরও কিছু সময় লাগবে। বাড়িটি এখনও ঘিরে রাখা হয়েছে।’ মৌলভীবাজারে বড়হাট এলাকার জঙ্গি আস্তানা

শুক্রবার সকাল ৯টা ৫২ মিনিটে বড়হাটের এই বাড়িতে ‘অপারেশন ম্যাক্সিমাস’ শুরু হয়। এরপর দিনভর থেমে থেমে গুলি ও বিস্ফোরণ হয়। অভিযান চলাকালে জঙ্গি আস্তানার বাইরে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম জানান, সার্বিক পরিস্থিতির কথা চিন্তা করে জটিলতার ব্যাপকতা বোঝাতে অভিযানের নাম রাখা হয় ‘অপারেশন ম্যাক্সিমাস’। বড়হাটের জঙ্গি আস্তানায় পুলিশের অভিযান্

এই অভিযানে সিটিটিসি ড্রোন ব্যবহার করে দেখেছে, ডুপ্লেক্স বাড়ির আদলে সাজানো বাড়িটির ভেতরে প্রচুর বিস্ফোরক ছড়ানো-ছিটানো রয়েছে। বাড়ির ভেতর একাধিক কামরায় ৪-৫ জঙ্গি রয়েছে বলেও তারা জানান। ঘেরাওয়ের সময় থেকেই একাধিক বিস্ফোরণ ঘটিয়েছে তারা। গুলিও করেছে। বড়হাটের এই বাড়ির জানালাগুলো শক্তিশালী কাঁচের তৈরি বলেও জানান সিটিটিসি প্রধান।

এদিকে সিটিটিসি ইউনিটের একজন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে জানান, তারা ধারণা করছেন এই আস্তানায় আফগান ফেরত একজন জঙ্গি আছে। সে বোমা তৈরিতে দক্ষ বলেও তথ্য রয়েছে পুলিশের কাছে।

/এফএস/

আরও পড়ুন- 

যে কারণে জটিল ‘অপারেশন ম্যাক্সিমাস’


কোটবাড়ীর আস্তানায় ২ জঙ্গি ছিল: ডিআইজি

বড়হাটে অভিযান স্থগিতের পর জঙ্গি আস্তানায় আবারও বিস্ফোরণ

নাসিরপুরের জঙ্গি আস্তানার লাশগুলোতে পচন ধরেছিল: ময়নাতদন্তকারী চিকিৎসক

বড়হাটের জঙ্গি আস্তানার জানালা বুলেটপ্রুফ!

পরিস্থিতির জটিলতা বিবেচনায় অভিযানের নাম ‘ম্যাক্সিমাস’: মনিরুল



নাসিরপুরে নিহত পুরুষ জঙ্গি নাইক্ষ্যংছড়ির সোহেল!

সীতাকুণ্ড, ঢাকা বিমানবন্দর ও মৌলভীবাজারে একই বিস্ফোরক

নাসিরপুরে ‘হাইড আউট’ করেছিল জঙ্গিরা

সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী