চেয়ারে বসার তিন ঘণ্টা পর আবারও বরখাস্ত সিলেটের মেয়র

সিলেট প্রতিনিধি
০২ এপ্রিল ২০১৭, ১৫:২৬আপডেট : ০২ এপ্রিল ২০১৭, ১৫:৫০

সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী

আইনি লড়াইয়ে জিতে আজ রবিবার সকাল ১১টায় মেয়রের চেয়ারে বসলেও সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীকে ফের বরখাস্ত করা হয়েছে। চেয়ারে বসার তিন ঘণ্টার মাথায় হাতে পান তাকে বরখাস্ত করার চিঠি।  

সিলেট নগর ভবন সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ‘সিটি করপোরেশন অ্যাক্ট’ বিষয়ক উপ-সচিব মো. মাহমুদুল আলম ফ্যাক্সযোগে বরখাস্তের ওই চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, ‘আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনাল মামলা-৪/২০০৯ এর সম্পূরক অভিযোগপত্র গত ২২ মার্চ আদালতে গৃহীত হয়েছে। সেহেতু সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে স্থানীয় সরকার বিভাগ আইন ২০০৯ এর ১২ উপধারা প্রদত্ত ক্ষমতাবলে সাময়িক বরখাস্ত করা হলো।’

২৭ মাস পর সিলেট সিটি করপোরেশনের (সিসিক) দায়িত্ব পুনরায় বুঝে নিতে রবিবার (২ মার্চ) সকাল ১১টায় অফিসে যান মেয়র আরিফুল হক চৌধুরী। নগরীর তোপখানা অস্থায়ী কার্যালয়ে মেয়রের কক্ষেও বসেন। সকাল ১০টার দিকে আরিফুল হক বিএনপি ঘরনার কাউন্সিলর ও দলীয় নেতাকর্মীদের নিয়ে শোডাউন করে নগর ভবনে প্রবেশ করেন। এসময় সিসিক-এর কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে তাকে স্বাগত জানান।

এসময় তিনি সাংবাদিকদের বলেন, ‘মেয়রের দায়িত্ব নিয়ে আমি নগরীর উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলাম। কিন্তু মিথ্যা মামলায় জড়িয়ে আমাকে দুই বছর কারাগারে রাখা হয়েছে। নির্বাচিত হওয়ার আগে নগরীর উন্নয়নে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা পূরণ করতে চাই। উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য সব মহলের মতামত গ্রহণ করা হবে।’

২০১৩ সালের ১৫ জুন সিসিক মেয়র নির্বাচিত হন আরিফুল হক। অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় আসামি হওয়ায় ২০১৪ সালের ৩০ ডিসেম্বর হবিগঞ্জের একটি আদালতে আত্মসমর্পণ করেন তিনি। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে ২০১৫ সালের ৭ জানুয়ারি তাকে মেয়রের পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। পরবর্তীতে আরিফের নাম সুরঞ্জিত সেন গুপ্তের জনসভায় বোমা হামলার মামলার চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়। দুই বছর ৫ দিন কারাভোগের ৩ জানুয়ারি সবকয়টি মামলায় জামিনে মুক্ত হন তিনি। গত ১৩ মার্চ আরিফের রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরখাস্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেন। রাষ্ট্রপক্ষ এই আদেশের বিরুদ্ধে আপিল করলে গত ২৩ মার্চ হাইকোর্টের দেওয়া আদেশই বহাল রাখেন আপিল বিভাগ।

 /এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম