নাসিরপুরের ‘জঙ্গি পরিবারের’ সাত জনের দাফন সম্পন্ন

মৌলভীবাজার প্রতিনিধি
০৪ এপ্রিল ২০১৭, ১৪:২২আপডেট : ০৪ এপ্রিল ২০১৭, ১৪:২২

নাসিরপুরে জঙ্গি আস্তানা মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের নাসিরপুরে গ্রামে ‘অপারেশন হিটব্যাক’ চলার সময় আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত সাতজনের লাশ দাফন করা হয়েছে। সোমবার (৩ এপ্রিল) রাতে শহরের পৌর এলাকার টিকরবাড়ি কবরস্থানে তাদের লাশ দাফন করা

মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহ্ জালাল বাংলা ট্রিবিউনকে মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান, সোমবার সকালের দিকে দিনাজপুরের ঘোড়াঘাট থেকে আবু বকর সিদ্দিক নামের একজন মৌলভীবাজারে এসে সদর হাসপাতালের মর্গে যান। ছিন্নভিন্ন লাশ দেখে শনাক্ত করতে পারেননি তিনি। তবে ওই  বাড়িতে পাওয়া একটি গ্রুপ ছবি দেখে  লাশ শনাক্ত করেন স্বজনরা।  লাশ নিতে অস্বীকৃতি জানান তারা। পরে পুলিশ মৌলভীবাজার পৌরসভা কর্তৃপক্ষের মাধ্যমে  ছিন্নভিন্ন লাশ দাফনের ব্যবস্থা করেন।

মৌলভীবাজার পৌরসভার ইন্সপেক্টর আবদুল মতিন বলেন, সোমবার রাতে পুলিশের উপস্থিতিতে লাশ দাফন করা হয়।

উল্লেখ্য, গত ২৮ ও ২৯ মার্চ নাসিরপুরের ওই জঙ্গি আস্তানায় অপারেশন হিটব্যাক চালানো হয়। পরে পুলিশ ভেতরে গিয়ে এক পুরুষ, দুই নারী ও চার শিশুর লাশ দেখতে পায়।

/এফএস/   

আরও পড়ুন- জঙ্গি আশরাফুলের ‘কলঙ্কের ভাগ’ নেবেন না তার মা

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম