বেওয়ারিশ হিসেবে দাফন হবে আতিয়া মহলে নিহত বাকি দুই জঙ্গির লাশ

সিলেট প্রতিনিধি
০৪ এপ্রিল ২০১৭, ১৪:৪৯আপডেট : ০৪ এপ্রিল ২০১৭, ১৪:৪৯

বেওয়ারিশ হিসেবে দাফন হবে আতিয়া মহলে নিহত বাকি দুই জঙ্গির লাশ

আতিয়া মহলে নিহত বাকি দুই জঙ্গির লাশের ময়না তদন্ত মঙ্গলবার দুপুরের দিকে সম্পন্ন হয়েছে। ঘণ্টা খানেকের মধ্যেই লাশ দুটো বেওয়ারিশ হিসেবে সিলেট সিটি করপোরেশনের মাধ্যমে নগরের মানিক পীর (র.) কবরস্থানে দাফন করা হবে। সিলেট মহানগড়ীর কোতোয়ালি থানার ওসি সোহেল আহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি সোহেল আহাম্মদ আরও জানান, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের   ফরেনসিক বিভাগের প্রভাষক ড. নিজাম উদ্দিন লাশ দুটোর ময়নাতন্ত সম্পন্ন করেছেন। লাশ সনাক্তের জন্য বেশ কয়েক জন এসে ছিলেন। কিন্তু লাশগুলো ছিন্ন ভিন্ন থাকায় তারা  সনাক্ত করতে পারেননি। তাদের ডিএনএ এর নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে।

বেওয়ারিশ হিসেবে দাফন হবে আতিয়া মহলে নিহত বাকি দুই জঙ্গির লাশ

সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানার শিববাড়ি এলাকার জঙ্গি আস্তানা আতিয়া মহলে পড়ে থাকা ক্ষত-বিক্ষত লাশ দুটি সোমবার (৩ এপ্রিল) বিকাল ৫টা ১০ মিনিটের দিকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। লাশ দুটো উদ্ধার করেছে র‌্যাবের বোম ডিসপোজাল ইউনিট। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লাশগুলো পুরুষ জঙ্গির। তারা সেনাবাহিনীর প্যারা-কমান্ডো অভিযান চলাকালে নিহত হয়েছে।

প্রসঙ্গত, গত ২৪ মার্চ থেকে সিলেটের শিববাড়িতে আতিয়া মহল নামের বাড়িটি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখে পুলিশ। পরে সেনাবাহিনী সেখানে ‘অপারেশন টোয়াইলাইট’ পরিচালনা করে। এই অভিযানে চার জঙ্গি মারা যায়। তাদের মধ্যে এক নারীও ছিল।

/জেবি/

আরও পড়তে পারেন: জঙ্গি আশরাফুলের ‘কলঙ্কের ভাগ’ নেবেন না তার মা

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী