শাবিতে যৌন হয়রানি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি

শাবি প্রতিনিধি
০৯ এপ্রিল ২০১৭, ১৮:২০আপডেট : ০৯ এপ্রিল ২০১৭, ১৮:২০

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ছাত্রী নির্যাতন, যৌন হয়রানি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাসের উপস্থিতিতে এক জরুরি বৈঠকে এ তদন্ত কমিটি গঠন করা হয়।

বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন ভারপ্রাপ্ত উপাচার্য। তিনি জানান, ওই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. জহির বিন আলমকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন সহকারী প্রক্টর জাহিদ হাসান, শাকিল ভূইয়া, কৌশিক সাহা ও সহকারী প্রভোস্ট গোলাম মোহাম্মদ মুন্না।

এদিকে, লাঞ্ছনার শিকার স্থানীয় পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় থেকে সদ্য এসএসসি পরীক্ষা শেষ করা ওই ছাত্রী ওই ছাত্রী বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগ পত্র থেকে জানা গেছে, শনিবার বিকালে ক্যাম্পাস ঘুরতে আসলে তার পিছু নিয়ে শহীদ মিনার পর্যন্ত আসে কয়েকজন বখাটে। এসময় সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না জানার পর আজেবাজে প্রশ্ন ছাড়াও মুখে সিগারেটের ধোয়া ছাড়ে তারা। সে উল্লেখ করেছে, ‘আমি তাদেরকে ‘এরকম কেন করছেন’ এমন প্রশ্ন করলে একজন আমাকে চড় মারে। এছাড়া ক্যাম্পাসে আমি আবার আসলে তারা আমাকে প্রাণনাশের হুমকি দেয়। আমার সাথে থাকা ফুফাতো ভাইকেও তারা মারধর করে।’

ওই ছাত্রী আরও জানায়, ঘটনা জানতে পেরে বিশ্ববিদ্যালয়ের কয়েক সংবাদকর্মী এর সত্যতা জানতে চাইলে মারধরকারী শিক্ষার্থীরা নিজেদের ছাত্রলীগকর্মী ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থের অনুসারী পরিচয় দেয়। এ সময় তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় এবং ওই ছাত্রলীগকর্মীরা সাংবাদিকদেরও প্রাণনাশের হুমকি দেয়। ছাত্রী অভিযোগ করে, তাকে মারধরকারী ও হুমকি প্রদানকারী দুজন হলো সমাজকর্ম বিভাগের দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টারের মাহমুদুল হাসান রুদ্র এবং পরিসংখ্যান বিভাগের সাজ্জাদ রিয়াদ।

অন্যদিকে, হামলায় আহত ডেইলি অবজারভারের সিলেট প্রতিনিধি সরদার আব্বাস আলী ( বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক) ও শাবি প্রতিনিধি সৈয়দ নবীউল আলম দিপু (সহ-সভাপতি) প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগে বলা হয়, শনিবার রাতে তাদের ওপর হামলা চালায় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ গ্রুপের কর্মীরা। তারা হলেন ২০১৪-১৫ সেশনের গণিত বিভাগের শিক্ষার্থী নাজমুল ইসলাম রাকিব, লোকপ্রশাসন বিভাগের অনিরুদ্ধ দেব অমিয়, ২০১৫-১৬ সেশনের পরিসংখ্যান বিভাগের সাজ্জাদ রিয়াদ, নৃ-বিজ্ঞান বিভাগের রাহাত সিদ্দিকী, সমাজকর্ম বিভাগের মাহমুদুল হাসান রুদ্র, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সুমন সরকার জনি, রসায়ন বিভাগের মেহেদী হাসান স্বাধীন এবং ২০১২-১৩ সেশনের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের মোহাম্মদ জাকির খানসহ ১০-১৫ জন।

এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। তদন্তের মাধ্যমে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে।’

ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, ‘যারা হামলা করেছে তাদেরকে চিহ্নিত করে স্থায়ী বহিষ্কার করা হবে।’

/বিএল/

আরও পড়ুন:

সাংবাদিকদের ফের মারধরের হুমকি শাবি ছাত্রলীগ নেতার! 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের