‘ফসলহানিতে ক্ষতিগ্রস্তদের খাদ্যের অভাব দূর করতে পদক্ষেপ নেবে সরকার’

সুনামগঞ্জ প্রতিনিধি
১০ এপ্রিল ২০১৭, ০৬:৪৬আপডেট : ১০ এপ্রিল ২০১৭, ০৬:৪৮

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘দূর্গত এলাকা ঘোষণা একটি বিশাল ব্যপার। এটি করতে গেলে কিছু নিয়ম কানুন রয়েছে। লঙ্গর খানা এমন একটি শব্দ বর্তমান বাংলাদেশে এটি গ্রহণযোগ্য না। সেই ধরনের দুর্ভিক্ষের অবস্থা আমাদের নেই। তবে ফসলহানিতে ক্ষতিগ্রস্ত হাওর এলাকার মানুষের খাদ্যের অভাব রয়েছে, সে অভাব দূর করার জন্য সরকার সব ধরনের পদক্ষেপ নেবে।’

রবিবার (৯ এপ্রিল) বেলা ১১টায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, ‘হাওর এলাকায় ফসলহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকদরে পনুর্বাসনের কাজ চলেছে। খাদ্য নিরাপত্তার জন্য কম মূল্যে চাল বিক্রিসহ ভিজিডি ভিজিএফ চালু রয়েছে। এগুলোর পরিমাণ আরও বাড়ানো হবে।’

তিনি আরও বলেন, ‘কৃষিঋণ মওকুফ করার ক্ষমতা আমার নেই তবে বিষয়টি উচ্চ পর্যায়ে জানানো হবে। প্রান্তিক চাষিদের ঋণ দেওয়ার জন্য ব্যবস্থা করা যেতে পারে। ফসলহানির ঘটনায় দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। দায়ীদের চিহ্নিত করতে একটি কমিটি গঠন করা হবে।’

জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলার ৬ জন সংসদ সদস্যসহ জেলা প্রশাসন ও পাউবো কর্মকর্তারা।
এ সময় বক্তব্য রাখেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ ২ আসনের বিজয়ী ড. জয়া সেনগুপ্তা, ৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, ৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সংরক্ষিত আসনের সদস্য শামছুন নাহার বেগম শাহানারব্বানী, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুটসহ আরও অনেকে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক