সুনামগঞ্জে ভিজিডি চাল আত্মসাৎ, ইউপি সদস্য গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি
১৩ এপ্রিল ২০১৭, ০৮:৫১আপডেট : ১৩ এপ্রিল ২০১৭, ০৮:৫২

গ্রেফতারের প্রতীকী ছবি সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমানকে ৩০ কেজি ওজনের ১৭ বস্তা ভিজিডি চাল আত্মসাতের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদ্যদের মধ্যে ভিজিডি চাল বিতরণ করার পর বুধবার (১২ এপ্রিল) বেলা ১২টার দিকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আস্তমা গ্রামে আস্তমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের একটি ঘরে ১৭ বস্তা সরকারি ভিজিডির চাল লুকিয়ে রেখে আত্মসাৎ করার চেষ্টা করেন ওই ইউপি সদস্য। গোপন সংবাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবিরের নেতৃত্বে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের সহায়তায় চাল উদ্ধার করা হয়। পরে চালসহ ইউপি সদস্যকে থানায় সপোর্দ করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর কবির জানান, অভিযুক্ত ইউপি সদস্য ভিজিডি কার্ডধারীদের চাল অবৈধভাবে আত্মসাৎ করার চেষ্ট করেছিলেন।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মো. আল আমিন জানান, অভিযুক্তকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে চাল আটক জব্দ হয়। অভিযুক্ত ইউপি সদস্যকে থানায় সপোর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম