বাঁধ নির্মাণে দুর্নীতি খতিয়ে দেখতে সিলেটে দুদক

সিলেট প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৭, ১৫:০৮আপডেট : ১৯ এপ্রিল ২০১৭, ১৫:০৮

দুদকের তদন্তকারী দল সিলেট পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ শেষে বের হচ্ছে সুনামগঞ্জে হাওর রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের পরিচালক মোহাম্মদ বেলাল হোসেনের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল বুধবার সকালে ঢাকা থেকে সিলেটে যান।

ওই দলের বাকি দুই সদস্য হলেন উপ-পরিচালক ইঞ্জিনিয়ার আবদুর রহিম, সহকারী পরিচালক সেলিনা আক্তার মনি। এ সময় তাদের সঙ্গে ছিলেন দুদক সিলেটের পরিচালক শিরীন পারভিন।

সকালে প্রতিনিধি দলের সদস্যরা বিভাগীয় কমিশনার নাজমান আরা খানমের সঙ্গেও বৈঠক করে তথ্য উপাত্ত সংগ্রহ করেন। এরপর দুদকের তদন্তকারী দল সিলেট পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো. আব্দুল হাইকে জিজ্ঞাসাবাদ করেন।  সেখানে প্রায় তিন ঘণ্টা হাওর রক্ষা বাঁধের বিভিন্ন প্রকল্পের নথি সংগ্রহ করেন। বিকালে তারা সুনামগঞ্জে বিভিন্ন হাওর এলাকার মানুষের সঙ্গে কথা বলবেন এবং প্রকল্পগুলোর বিষয়ে খোঁজ-খবর নেবেন।

দুদকের প্রতিনিধি দলের প্রধান মোহাম্মদ বেলাল হোসেন জানান, প্রকল্পের যে নথিপত্র সংগ্রহ করেছেন তা মিলিয়ে দেখবেন। দুর্নীতির প্রমাণ পেলে কাউকে ছাড় দেওয়া হবে না। বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী