হাওরে মাছ মরে ভেসে ওঠায় হবিগঞ্জে মনিটরিং কমিটি

হবিগঞ্জ প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৭, ১৯:৫২আপডেট : ২০ এপ্রিল ২০১৭, ১৯:৫২

হাকালুকি হাওরে মরে ভেসে ওঠা মাছ দেশের বিভিন্ন জেলায় বন্যায় ধান পচে হাওরে মাছ মরে ভেসে ওঠার ঘটনায় হবিগঞ্জে পাঁচ সদস্য বিশিষ্ট মনিটরিং টিম গঠন করা হয়েছে। হবিগঞ্জ সদর উপজলো মৎস্য কর্মকর্তা তাসলিমা আক্তারকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়।  এছাড়াও পরিস্থিতি মোকাবিলায় মৎস্য কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে বাংলা ট্রিবিউনকে বিষয়টি জানান জেলা মৎস্য কর্মকর্তা শাহ মো. এনামুল হক কথা। তিনি বলেন, হবিগঞ্জ জেলায় কোথাও মাছ মরার খবর পাওয়া যায়নি। তবে সতর্কতা হিসেবে আমরা এ কমিটি গঠন করেছি। কমিটির সদস্যরা প্রতিদিন জেলার বিভিন্ন হাওরের পানি পরীক্ষা-নিরীক্ষা করে দেখছেন।

তিনি আরও জানান,  জেলার কোনও হাওরে মরা মাছ ভেসে উঠতে দেখলে তাৎক্ষণিকভাবে মৎস্য অফিসকে জানানোর জন্য সব উপজেলায় মাইকিং করা হয়েছে। এছাড়া ইউপি মেম্বার ও চেয়ারম্যানদেরও বিষয়টি জানানো হয়েছে।

মৎস্য কর্মকর্তা আরও জানান, পরিস্থিতি বিবেচনায় জেলার সব মৎস্য কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

/বিএল/

আরও পড়ুন:
‘আমরা কী খামু, আর গরুরে কী খাওয়ামু’

সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম