হবিগঞ্জে কালবৈশাখী ঝড়ে ৩ শতাধিক ঘর-বাড়ি লণ্ডভণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি
২২ এপ্রিল ২০১৭, ০২:২৩আপডেট : ২২ এপ্রিল ২০১৭, ০২:৩৭

হবিগঞ্জে কালবৈশাখী ঝড়ে ৩ শতাধিক ঘর-বাড়ি লণ্ডভণ্ড হবিগঞ্জে কালবৈশাখী ঝড়ে সদর উপজেলাসহ জেলার বেশ কয়েকটি গ্রামের প্রায় ৩ শতাধিক ঘর-বাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। এ অবস্থায় এসব এলাকার মানুষ এখন খোলা আকাশের নিচে বসবাস করছেন।

স্থানীয়রা জানায়, শুক্রবার ভোর থেকে শুরু হওয়া ঝড় সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন সময়ে হবিগঞ্জ সদর উপজেলার শুকরীপাড়া, নিতাইরছক, পুর্ব কাটাখালী, কালার ছক, বলায়ের ছক, শরিফপুর ও দরিয়াপুর, বানিয়াচং উপজেলার মুরাদপুর ও নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা গ্রামের ওপর দিয়ে বয়ে যায়। এতে প্রায় ৩ শতাধিক বাড়িঘর লণ্ডভণ্ড  হয়ে যায় এবং ওপরে পড়ে কয়েক হাজার গাছপালা। আর ঝড়ে বিদ্যুতের তার ছিড়ে পড়ায় গ্রামগুলো বিদুৎ বিছিন্ন হয়ে পড়েছে।

এদিকে, ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আজহারুল ইসলাম জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের প্রাথমিকভাবে ২ বান করে ঢেউটিন, নগদ ২ হাজার টাকা ও ১০ কেজি করে চাল বিতরণ করেন।

এ ব্যাপারে অধিকাংশ ক্ষতিগ্রস্তরা জানান, এত অল্প সাহায্যে তাদের কিছু হবে না।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম