খালেদা জিয়া ঢাকায় বসে বক্তৃতা দেন কিন্তু হাওরবাসীর পাশে দাঁড়ান না: স্বাস্থ্যমন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি
০৩ মে ২০১৭, ১৩:১৮আপডেট : ০৩ মে ২০১৭, ১৩:২১

সুনামগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘খালেদা জিয়া ঢাকায় বসে বক্তৃতা দেন কিন্ত হাওরবাসীর পাশে এসে দাঁড়ান না। বিএনপি হাওরবাসীদের নিয়ে রাজনীতি করে। কিন্তু আওয়ামী লীগ কাজ করে। শেখ হাসিনার সরকার কথা ও কাজে বিশ্বাসী। দুর্গত হাওরবাসীর পাশে বর্তমান সরকার সব সময়ই আছে।’

আজ বুধবার বেলা ১টার দিকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণ ও ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘দুর্গত হাওরবাসীকে সারা বছর খাদ্য সহায়তা দেওয়া হবে। তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার ইতিমধ্যেই ১২৬টি মেডিক্যাল টিম গঠন করেছে। তারা হাওরবাসীর দ্বোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেবে।

এ সময় সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যরিস্টার এম এনমুল কবির ইমন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম, আওয়ামী লীগ নেতা মোবারক হোসেন, হায়দার চৌধুরী লিটন, সিভিল সার্জন আশুতোষ দাশ উপস্থিত ছিলেন।

আজ ২১৬ জনকে ত্রাণ সহায়তা দেওয়া হয়।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম