স্কুলছাত্রী নির্যাতন: শাবি ছাত্রলীগ সভাপতিসহ ৩ জনের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে

শাবি প্রতিনিধি
০৪ মে ২০১৭, ২১:১১আপডেট : ০৪ মে ২০১৭, ২১:১১

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় শাখা ছাত্রলীগের (স্থগিত কমিটি) সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থসহ ৩ জনের সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পেয়েছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি। গত মঙ্গলবার এ সংক্রান্ত প্রতিবেদন সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দাখিল করেছেন তদন্ত কমিটির প্রধান সিনিয়র সহকারী জজ তাসলিমা শারমিন।

শাবি ছাত্রলীগের তিন নেতা এ ঘটনায় জড়িত অপর দুই জন হলেন- সমাজকর্ম বিভাগের দ্বিতীয় বর্ষের মাহমুদুল হাসান রুদ্র ও একই বর্ষের পরিসংখ্যান বিভাগের সাজ্জাদ রিয়াদ। তারা দুইজনই পার্থর অনুসারী ছাত্রলীগ কর্মী।

তদন্ত প্রতিবেদন অনুসারে, উক্ত তিন জন ভিকটিমকে যৌন হয়রানি, অশ্লীল মন্তব্য করা, থাপ্পর মারা, ভিকটিমের ফুফাত ভাইকে মারধর করা, সাংবাদিকের ক্যামেরা থেকে ছবি মুছে দেওয়া, খবর ছাপা হলে দেখে নেওয়ার হুমকি দেওয়া এবং পরবর্তীতে দুইজন সাংবাদিকের উপর হামলায় সরাসরি জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা বলা হয়েছে। ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে মারামারিতে অংশগ্রহণকারী আরও অজ্ঞাতনামা আসামি রয়েছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।

এর আগে, স্কুলছাত্রীকে যৌন হয়রানির ঘটনার প্রতিবাদ করলে শাবি প্রেসক্লাবের সহ সভাপতি সৈয়দ নবীউল আলম দিপু ও সাধারণ সম্পাদক সরদার আব্বাসের উপর হামলা করে আসামিসহ ছাত্রলীগের অন্যান্য ১০-১২ জন কর্মী।

প্রসঙ্গত, গত ৮ এপ্রিল শাবিতে সদ্য এসএসসি পরীক্ষা দেওয়া এক ছাত্রী ঘুরতে এলে ছাত্রলীগ সভাপতিসহ কয়েকজনের হাতে যৌন হয়রানির শিকার হন। এ ঘটনায় ১২ এপ্রিল ওই ছাত্রীর মা বাদি হয়ে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। বিচারক মো. মোহিতুল হকের আদালত ওইদিনই সিনিয়র সহকারী জজ তাসলিমা শারমিনকে মামলাটির তদন্তের নির্দেশ দেন।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম