হাকালুকি হাওর পরিদর্শনে যাচ্ছেন ওবায়দুল কাদের

মৌলভীবাজার প্রতিনিধি
০৯ মে ২০১৭, ০৩:৪৬আপডেট : ০৯ মে ২০১৭, ০৩:৪৬

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মৌলভীবাজার জেলার হাকালুকি হাওরের বড়লেখা ও জুড়ীতে অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (৯ মে) হাওর এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে পৃথক অনুষ্ঠানে ত্রাণ বিতরণ ও মতবিনিময় করবেন তিনি।
এসব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন। বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম আব্দুল্লাহ আল মামুন ওবায়দুল কাদেরের সফরসূচির বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।
প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন হেলিকপ্টারযোগে বড়লেখা উপজেলার সুজানগর হ্যালিপ্যাডে এসে নামবেন। এরপর মন্ত্রী জুড়ী উপজেলার নিরোধবিহারী উচ্চ বিদ্যালয় ও হাকালুকি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত পৃথক অনুষ্ঠানে অকাল বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ ও মতবিনিময় করবেন। ত্রাণ বিতরণ ও মতবিনিময় সভা শেষে মন্ত্রী হাকালুকি পাড়ের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন।
/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম