সিলেটের জৈন্তাপুরে মা-মেয়েকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। নির্যাতিত মেয়ের ভাই বাদী হয়ে বৃহস্পতিবার রাতে নিমার আহমদকে একমাত্র আসামি করে জৈন্তাপুর থানায় মামলাটি করেন।
এর আগে বুধবার রাতে অভিযান চালিয়ে নিমার আহমদকে আটক করে পুলিশ।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল কবির জানান, শুক্রবার দুপুরে নিমার আহমদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহনের জন্য আদালতে পাঠানো হয়েছে। প্রয়োজনে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হবে।
ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিমার জানিয়েছে, মেয়েটির সঙ্গে প্রেমের সম্পর্কের একপর্যায়ে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। কৌশলে নিমার সেগুলো মোবাইলে ভিডিও করে। কয়েক মাস পর মেয়েটির মা ঘটনা দেখে ফেললে নিমার ধারণকৃত ভিডিও দেখিয়ে তাকেও জিম্মি করে। এরপর নিমার মেয়ের মায়ের সঙ্গেও শারীরিক সম্পর্ক গড়ে তোলে। সম্প্রতি তাদের মধ্যে বিরোধ দেখা দিলে নিমার বিভিন্ন ব্যক্তিদের মাধ্যমে ধারণকৃত ভিডিও প্রচার করতে থাকে।
তিনি আরও জানান, ভিডিও ফুটেজ দেখে পুলিশ প্রথমে ধারণা করেছিল মা, মেয়ের সঙ্গে মেয়েটির খালাও ধষর্ণের শিকার হয়েছেন। কিন্তু তদন্তে পুলিশ খালাকে ধর্ষণের সত্যতা পায়নি।
জৈন্তাপুর থানার আদালতের জিআরও সিরাজ আহমদ জানান, নিমারের জবানবন্দি গ্রহণ করবেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক শারমিন কানন মিলা।
/বিএল/
এ সংক্রান্ত আগের খবর:
সিলেটে মা, মেয়ে ও খালাকে ধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ১








