নিখোঁজের এক দিন পর শাবি শিক্ষার্থীর মৃত্যু

সিলেট প্রতিনিধি
১৭ মে ২০১৭, ১৬:২৬আপডেট : ১৭ মে ২০১৭, ১৬:৩৩

নিখোঁজের এক দিন পর শাবি শিক্ষার্থীর মৃত্যু

নিখোঁজের একদিন পর উদ্ধার হওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেছেন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। বুধবার দুপুর দেড়টার দিকে কয়েক জন তাকে হাসপাতালে নিয়ে আসে বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা। মোস্তাহীন রাজ্জাক মামুন শাবির ইলেকট্রনিক্স বিভাগের (১১-১২) শিক্ষার্থী ছিল।

হাসপাতালের চিকিৎসকরা জানান, যারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছিলেন তারা জানিয়েছেন মামুনকে সিলেটের ফেঞ্চুগঞ্জের মাইজেগাঁও এলাকার রেললাইনের পাশের একটি ডোবা থেকে উদ্ধার করা হয়েছে।

মামুনের বাবা নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক আব্দুর রাজ্জাক বলেন, ‘আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মঙ্গলবার‌ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পর থেকে মামুনের আর কোনও খোঁজ পাওয়া যায়নি। সন্ধ্যা থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। তার মাথায় গুরুতর আঘাত রয়েছে। এছাড়াও তার শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন আছে। সে দীর্ঘদিন ধরে সিলেট নগরের রিকাবীবাজারে বসবাস করছে।

সিলেটের ফেঞ্চুগঞ্জ থানার ওসি নাজমুল হক জানান, অনেকেই পুলিশকে ফোন করে জানিয়েছে শাবির শিক্ষার্থী মামুনকে ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও এলাকার রেল লাইনের পাশ থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেছেন। খবর পেয়ে পুলিশ মাইগাঁওসহ আশপাশের এলাকায় সরেজমিন খোঁজ নিয়ে এর কোনও সত্যতা পায়নি। তবুও পুলিশ বিষয়টি খোঁজ নিয়ে দেখছে।

তিনি আরও জানান, যে সিএনজি অটোরিকশায় করে তাকে হাসপাতালে আনা হয়েছে সেই ড্রাইভার ও উদ্ধারকারীর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।

/জেবি/

আরও পড়তে পারেন: ঝিনাইদহের দুই জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিযান শেষ

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম