সুনামগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে নিহত ২, আটক ৭

সুনামগঞ্জ প্রতিনিধি
১৮ মে ২০১৭, ১৮:৩২আপডেট : ১৮ মে ২০১৭, ১৮:৩২

সুনামগঞ্জ ছাতকে দু’পক্ষের পৃথক সংঘর্ষের ঘটনায় দু’জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার জাউয়াবাজারে জায়গা দখল নিয়ে সংঘর্ষে হাফিজ আবু সাইদ (২৫) নামের এক যুবক ও শালিস পরবর্তী সংঘর্ষে শালিসকারী সুলতান মিয়া (৫০) নিহত হয়েছেন।
এসব সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। নিহত আবু সাইদ জাউয়াবাজার ইউনিয়নের হাবিদপুর গ্রামের আব্দুল কাইয়ুমের পুত্র। আর শালিসকারী সুলতান মিয়া (৫০) স্থানীয় বিনন্দপুর গ্রামের বাসিন্দা। এসব ঘটনায় ৭ জনকে আটক করেছে পুলিশ।
এছাড়া, সংঘর্ষে গুরুতর আহত আবু তাহের (২২), ফজরুল ইসলাম (৩৬) ও আব্দুল কাইয়ুমকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের পর থেকে জাউয়াবাজার এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জাউয়াবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুরাদ হোসেন জানান, মালিকানা ও সওজ এর ভূমি নিয়ে দু’পক্ষের মধ্যে পূর্ব বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুইজন নিহত হয়েছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, নিহত সুলতান মিয়া সংঘর্ষের সময় হার্ট অ্যাটাকে মারা গেছেন। দু’জনের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান বলেন, ‘বাজারের জায়গা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। জড়িত সন্দেহে ৭ জনকে আটক করেছে পুলিশ।’

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম