মৌলভীবাজারে ধর্ষণের পর কলেজছাত্রীকে হত্যা

মৌলভীবাজার প্রতিনিধি
২০ মে ২০১৭, ০৩:০৪আপডেট : ২০ মে ২০১৭, ০৩:০৭

মৌলভীবাজারে ধর্ষণের পর কলেজছাত্রীকে হত্যা মৌলভীবাজারের রাজনগর উপজেলায় শাম্মী আখতার (১৮) নামে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ মে) দুপুরে উপজেলার টেংরা ইউনিয়নের কাছাড়ী করিমপুর গ্রামের জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, ওই কলেজছাত্রীকে গণধর্ষণের পর হত্যা করা হয়েছে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বিষয়টি নিশ্চিত করেছেন।

শাম্মি আখতার রাজনগর উপজেলার তারাপাশা স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

নিহতের বাবা হারুন মিয়া জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে শাম্মি প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে যায়। এরপর দীর্ঘ সময়  ফিরে না আসায় তাকে অনেক খোঁজাখুঁজি করে তারা পাননি।

শাম্মির ভাই শাকিব মিয়া জানান, শুক্রবার সকালে তাদের বাড়ির পাশের জমিতে মহিষ চড়াতে যান লোকমান মিয়া নামে এক ব্যক্তি। এ সময় একটি মহিষ পাশের জঙ্গলে ঢুকে যায়। লোকমান মহিষ আনতে গিয়ে শাম্মির লাশ পড়ে থাকতে দেখেন।

মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল ও সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) রাশেদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, ' প্রাথমিক অবস্থায় আলামত দেখে মনে হচ্ছে গণধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। লাশের মুখে বেশ কিছু নখের দাগ ও ক্ষত চিহ্ন রয়েছে।'

লাশ ময়না তদন্তের জন্য  মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম