কলেজ ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে চারজন গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি
২১ মে ২০১৭, ১৮:৫২আপডেট : ২১ মে ২০১৭, ১৮:৫২

  কলেজ ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে চারজন গ্রেফতার

মৌলভীবাজারে কলেজ ছাত্রী শাম্মি আক্তার সুমীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে রবিবার ভোরে চারজনকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রাজনগর থানার ওসি শ্যামল বণিক।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, আলকুম মিয়া,বরকত হোসেন, মাজহারুল ইসলাম ও দিপু মিয়া। তাদের বাড়ি রাজনগর উপজেলার বিভিন্ন গ্রামে।

ওসি শ্যামল বণিক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

মৌলভীবাজারের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. পলাশ রায় জানান,তাকে প্রধান করে তিন সদস্যের একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। লাশের ময়নাতদন্ত চলছে। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে।  দুই এক দিনের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়া হবে।

উল্লেখ্য বৃহস্পতিবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে শাম্মি আক্তার সুমীকে ধর্ষণের পর হত্যা করে বাড়ি পাশে জঙ্গলে ফেলে রাখে দুর্বৃত্তরা। পরদিন সকালে প্রতিবেশীরা তার লাশ দেখে পুলিশে খবর দেয়। দুপুরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। শুক্রবার নিহত সুমীর বাবা হারুন মিয়া বাদী হয়ে রাজনগর থানায় হত্যা মামলা দায়ের করেন।

অন্যদিকে শনিবার দুপুরে মৌলভীবাজার রাজনগর উপজেলার তারাপাশা স্কুল অ্যান্ড কলেজের সামনে শাম্মি আক্তার সুমীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্কুলের শিক্ষক ও সহপাঠিরা। মানবন্ধনে বক্তারা প্রকৃত ঘটনা উদঘাটনসহ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

/জেবি/

আরও পড়তে পারেন: সাত কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাতক্ষীরায় স্টোর কিপার গ্রেফতার

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম