মৌলভীবাজারে ঝুঁকিপূর্ণ এলাকায় থেকে লোক সরিয়ে নিতে প্রশাসনের মাইকিং

মৌলভীবাজার প্রতিনিধি
১৫ জুন ২০১৭, ২০:২৬আপডেট : ১৫ জুন ২০১৭, ২০:২৬

মৌলভীবাজারে ঝুঁকিপূর্ণ এলাকায় থেকে লোক সরিয়ে নিতে প্রশাসনের মাইকিং (ছবি-মৌলভীবাজার প্রতিনিধি)

অতিবৃষ্টির কারণে মৌলভীবাজারের সাতটি উপজেলার ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য মাইকিং করছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সারাদিন মাইকিং করা হয়।

গত ১৩ জুন ভারী বর্ষণের কারণে পাহাড় ধসে রাঙ্গামাটি, চট্রগ্রাম ও বান্দরবানের বিভিন্ন এলাকায় শতাধিক মানুষের মৃত্যু হয়। ওই দুর্ঘটনার পর  মৌলভীবাজার জেলার সবকটি উপজেলায় প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে মাইকিং করা হয়। প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ পাহাড় ও টিলায় অবস্থানকারীদের অবস্থা সরেজমিন পরিদর্শন করা হয়েছে বলে জানান মৌলভীবাজার জেলা প্রশাসক (ডিসি) মো.তোফায়েল ইসলাম।

তিনি আরও জানান, জুড়ী,বড়লেখা,শ্রীমঙ্গল ও কমলগঞ্জসহ ৭টি উপজেলার পাহাড় ও টিলায় যে সব মানুষ রয়েছে, তাদের সরিয়ে নিতে প্রত্যেক উপজেলার নিবার্হী কর্মকর্তা (ইউএনও) কে নির্দেশ দেওয়া হয়েছে।

/জেবি/

আরও পড়তে পারেন: রাঙ্গামাটিতে নিহত সেনা সদস্য চঞ্চলকে সামরিক মর্যাদায় দাফন

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান