রাঙ্গামাটিতে নিহত সেনা সদস্য চঞ্চলকে সামরিক মর্যাদায় দাফন

বগুড়া প্রতিনিধি
১৫ জুন ২০১৭, ১৯:২৫আপডেট : ১৫ জুন ২০১৭, ১৯:৩০

রাঙামাটিতে পাহাড় ধসে নিহত সেনা সদস্য চঞ্চল (ছবি- আইএসপিআর)

রাঙ্গামাটির মানিকছড়িতে পাহাড় ধসে নিহত সেনা সদস্য শাহীন আলম চঞ্চলকে পূর্ণ সামরিক মর্যাদায় দাফন করা হয়েছে। বৃহস্পতিবার বাদ জোহর বগুড়ার তার নিজ গ্রাম আদমদীঘির ধনতলায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। এর আগে ধনতলা মাদরাসা মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। গ্রামবাসী চোখের পানিতে তাদের বীর সন্তানকে বিদায় জানায়।

নশরতপুর ইউনিয়নের চেয়ারম্যান সামসুল হক খন্দকার জানান, বৃহস্পতিবার বেলা সোয়া ১২টার দিকে সেনাবাহিনীর লেফটেন্যান্ট ওমর খালিদ রুমির নেতৃত্বে চঞ্চলের মরদেহবাহী গাড়ি ধনতলা গ্রামে পৌঁছে। এসময় সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। চঞ্চলের বাবা, মা, স্ত্রী, বোন ও আত্মীয়-স্বজনদের কান্না ও আহাজারিতে এলাকার পরিবেশ ভারি হয়ে ওঠে। তাকে এক নজর দেখার জন্য শত শত মানুষ ভিড় করে। 

গত ১৩ জুন রাঙ্গামাটির মানিকছড়িতে পাহাড় ধসে নিহতদের উদ্ধার করতে গিয়ে এক মেজর, এক ক্যাপ্টেনসহ পাঁচ সেনা সদস্য নিহত হয়। এর মধ্যে ছিলেন, আদমদীঘির ধনতলা গ্রামের সারোয়ার্দীর একমাত্র ছেলে শাহীন আলম ওরফে চঞ্চল। গত বুধবার দুপুরে সেনা বাহিনীর হেলিকপ্টরে মরদেহ আদমদীঘির নসরতপুর ডিগ্রি কলেজ মাঠে আসার যাবতীয় প্রস্ততি নেওয়া হলেও বৈরি আবহাওয়ার কারণে তা সম্ভব হয়নি। জানাজা ও দাফনে সেনা বাহিনীর কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধিসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। শাহীন আলম ওরফে চঞ্চল এইচএসসি পাশ করার পর ২০০৬ সালে সেনা বাহিনীতে যোগদান করেন।

/জেবি/

আরও পড়তে পারেন: নিজের পাঞ্জাবি ভ্যানচালককে পরিয়ে দিলেন এমপি জগলুল

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী