সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪ সহস্রাধিক হেক্টর ফসলি জমি

তুহিনুল হক তুহিন, সিলেট
০৫ জুলাই ২০১৭, ০৪:২৭আপডেট : ০৫ জুলাই ২০১৭, ০৫:৪৯

 

সিলেটের বালাগঞ্জে বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় গবাদিপশুকে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে সিলেটের ১৩টি উপজেলার মধ্যে চলমান বন্যায় প্লাবিত হয়েছে ৮টি উপজেলা। বন্যায় সিলেটের ৫৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৪৬৬টি গ্রাম ও ৪ হাজার ৩৩০ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৩২ হাজার ৭৪৮ পরিবার।  মারা গেছে হাঁস-মুরগিসহ ৭ হাজার ২১৪টি গবাদিপশু। বন্যার কারণে সিলেটের বালাগঞ্জ, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ, জকিগঞ্জ, ওসমানীনগর, দক্ষিণ সুরমা, কোম্পানীগঞ্জের ২শতাধিক শিক্ষা প্রতিষ্টান বন্ধ ঘোষণা করা হয়েছে।

বৃষ্টিপাত আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে সিলেটের দক্ষিণ সুরমা, কোম্পানীগঞ্জ ও ছাতকের আরও নতুন নতুন গ্রাম। এ পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কাও করছেন সংশ্লিষ্টরা। তবে বন্যা দুর্গতদের জন্য জেলা প্রশাসনের কাছে রয়েছে পর্যাপ্ত পরিমাণের ত্রাণ সামগ্রী। এদিকে, বন্যায় টিউবওয়েল তলিয়ে যাওয়ায় প্লাবিত গ্রামগুলোতে দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। পানিবাহিত রোগ ও ভাইরাস জ্বরের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় রোগীরা চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারে ভিড় জমাচ্ছেন।

বন্যায় ক্ষতিগ্রস্তরা যাতে যথাযথভাবে ত্রাণ সামগ্রী পান সেদিকে খেয়াল রেখে নিরলসভাবে দুর্গতদের জন্য কাজ করে যাচ্ছেন সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার। এমনকি বন্যা কবলতি গ্রামগুলোতে দুর্গতদের কাছে নিজেই নিয়ে যাচ্ছেন ত্রাণ সামগ্রী।

সিলেট জেলা প্রশাসনের তত্ত্বাবধানে জেলা ত্রাণ ও পুনর্বাসন কেন্দ্র বন্যার্তদের নিয়ে তালিকা করেছে। সেই তালিকা অনুযায়ী, সিলেটের ৫৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায়  ৪হাজার ৩৩০ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও এসব এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৪ হাজার ৪৯১টি পরিবার। মারা গেছে হাঁস-মুরগিসহ ৭ হাজার ২১৪টি গবাদিপশু। জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যার্তদের মধ্যে বিতরণ করা হয়েছে ১২৭ মেট্রিক টন চাল। এছাড়া নগদ ২ লাখ ৭৭ হাজার ৬০০ টাকা বিতরণ করা হয়েছে।

সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার জানান, জেলা প্রশাসনের কাছে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী রয়েছে। উপজেলাগুলোর ক্ষতিগ্রস্ত ইউনিয়নে ত্রাণ সামগ্রী যথাযথভাবে বিতরণ করা হচ্ছে কিনা সেগুলো তদারকি করা হচ্ছে। 

বন্যার পানিতে তলিয়ে যাওয়া বিয়ানীবাজারের রাস্তায় নৌকা ও সিএনজি চলছে পাশাপাশি

সিলেটের বিভিন্ন উপজেলার বন্যা পরিস্থিতি

বালাগঞ্জ: উপজেলাটিতে বন্যায় প্লাবিত হয়েছে ৬টি ইউনিয়ন। ক্ষতিগ্রস্ত হয়েছে ৯০টি গ্রামের ৬ হাজার ৪০৩টি পরিবার। ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা ৮২ হাজার ২২০। এ উপজেলায় বন্যায় ধান ও সবজির ৫৫৮ হেক্টর জমি ও ৭৩০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া মারা গেছে গবাদিপশুসহ ১ হাজার ৪১৩টি হাঁস-মুরগি। ৩টি আশ্রয়কেন্দ্রে ১২টি পরিবারের ৬১জন আশ্রয় নিয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে ১২ মেট্রিক টন চাল ও নগদ ২১ হাজার ৫০০ টাকা বিতরণ করা হয়েছে দুর্গতদের মাঝে। বন্ধ রয়েছে ৫০টি শিক্ষা প্রতিষ্ঠান।

গোলাপগঞ্জ: বন্যায় প্লাবিত হয়েছে ৯টি ইউনিয়ন। ক্ষতিগ্রস্ত হয়েছে ১০১টি গ্রামের ১৮ হাজার ২৭০টি পরিবারের ১৬ হাজার ৯০০ জন মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে ৩ হাজার ২০৪টি ঘরবাড়ি ও ১ হাজার ১৬০ হেক্টর ফসলি জমি। মারা গেছে গবাদিপশুসহ ২ হাজার ৫২৫টি হাঁস-মুরগি। এ উপজেলায় কোনও আশ্রয়কেন্দ্র নেই। জেলা প্রশাসনের পক্ষ থেকে ৯টি ইউনিয়নে ১৯ মেট্রিক টন চাল ও নগদ ২২ হাজার টাকা বিতরণ করা হয়েছে দুর্গতদের মধ্যে। বন্যায় ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।   

বিয়ানীবাজার: উপজেলায় বন্যায় প্লাবিত হয়েছে ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৪০টি গ্রামের ২ হাজার ৮০০টি পরিবারের ১৪হাজার ১৮৫ জন। এ উপজেলায় বন্যায় আউশ বীজতলার ১০হাজার ৫০ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ৪টি আশ্রয়কেন্দ্রে ৬৯টি পরিবারের ২৭২ জন আশ্রয় নিয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১৫ মেট্রিক টন চাল ও নগদ ২০ হাজার টাকা বিতরণ করা হয় দুর্গতদের মধ্যে। বন্যায় বিয়ানীবাজারের ৪৩টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।   

ফেঞ্চুগঞ্জ: উপজেলায় বন্যায় প্লাবিত হয়েছে ৫টি ইউনিয়ন। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৪৮টি গ্রামের ৫৫০টি পরিবারের ৩ হাজার ৩০০ মানুষ।  এ উপজেলায় বন্যায় আউশ বীজতলা ও শাক সবজির ৫৫০ হেক্টর জমি ও ৪০০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বন্যার কারণে মারা গেছে গবাদিপশুসহ ৩ হাজার হাঁস-মুরগি। ৪টি আশ্রয়কেন্দ্রে ৬৪টি পরিবারের ২৯৬জন আশ্রয় নিয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫টি ইউনিয়নে ১৩ মেট্রিক টন চাল ও নগদ ২৫ হাজার ৫০০ টাকা বিতরণ করা হয়েছে দুর্গতদের মধ্যে। বন্যায় বালাগঞ্জের ১২টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।   

জকিগঞ্জ: জকিগঞ্জ উপজেলায় বন্যায় প্লাবিত হয়েছে ৮টি ইউনিয়ন। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৮টি ইউনিয়নের ৭৮টি গ্রামের ২ হাজার ২০০ পরিবারের  ১০ হাজার মানুষ। জেলা প্রশাসনের পক্ষ থেকে ৯ মেট্রিক টন চাল ও নগদ ১৮ হাজার টাকা বিতরণ করা হয়েছে দুর্গতদের মাঝে। বন্যায় জকিগঞ্জ উপজেলার ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।   

ওসমানীনগর: উপজেলায় বন্যায় প্লাবিত হয়েছে ৮টি ইউনিয়ন। ক্ষতিগ্রস্ত হয়েছে ৮টি ইউয়িনের ৭৫টি গ্রামের ১ হাজার ৪৭০টি পরিবার। ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা ৭ হাজার ৩শ ৫০। বন্যায় ৪৩৭ হেক্টর ফসলি জমি  ও ৮টি ইউনিয়নের ১২৮টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বন্যার কারণে মারা গেছে গবাদিপশুসহ ৬৭টি হাঁস-মুরগি। এ উপজেলায় কোনও আশ্রয়কেন্দ্র নেই। জেলা প্রশাসনের পক্ষ থেকে ৮ মেট্রিক টন চাল ও নগদ ৩৬ হাজার টাকা বিতরণ করা হয় দুর্গতদের মধ্যে। বন্যায় ওসমানীনগরের ২৬টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।   

দক্ষিণ সুরমা: উপজেলায় বন্যায় প্লাবিত হয়েছে ৩টি ইউনিয়ন। ৩টি ইউনিয়নের ১৬টি গ্রামের ৪০০টি পরিবারের ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা ২ হাজার ২০০ জন। এখানে বন্যায় ধানের ফসলি জমি ৩৫০ হেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ উপজেলায় কোনও আশ্রয়কেন্দ্র নেই। জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ মেট্রিক টন চাল ও নগদ ১৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে দুর্গতদের মধ্যে। বন্যার কারণে দক্ষিণ সুরমা উপজেলার ১১টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।   

কোম্পানীগঞ্জ: উপজেলায় বন্যায় প্লাবিত হয়েছে ৬টি ইউনিয়ন। ক্ষতিগ্রস্ত হয়েছে ৬টি ইউনিয়নের ১৮টি গ্রামের ৬৫৫টি পরিবার। ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা ২ হাজার ৬০০। এসব ইউনিয়নে বন্যায় ধানের ফসলি জমি ২০ হেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বন্যার কারণে মারা গেছে গবাদিপশুসহ ২০৯টি হাঁস-মুরগি। এ উপজেলাতেও কোনও আশ্রয়কেন্দ্র নেই। জেলা প্রশাসনের পক্ষ থেকে ৬ মেট্রিক টন চাল ও নগদ ৪০ হাজার টাকা বিতরণ করা হয়েছে দুর্গতদের মধ্যে। বন্যায় কোম্পানীগঞ্জ উপজেলার কোনও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নেই।

গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৯ মেট্রিক টন চাল ও নগদ ১৮ হাজার টাকা বিতরণ করা হয় দুর্গতদের মধ্যে। এছাড়া এ উপজেলায় ১০৫ হেক্টর ফসলি জমির ক্ষতি হয়েছে।

সিলেট সদর: সিলেট সদরে কয়েকটি গ্রামে বন্যায় ফসলি জমি নষ্ট হয়েছে ১০০ হেক্টর। জেলা প্রশাসনের পক্ষ থেকে সিলেট সদরে ৮মেট্রিক টন চাল ও নগদ ১৬ হাজার টাকা বিতরণ করা হয়েছে দুর্গতদের মধ্যে।

 /এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম