সিলেটে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে কর্মী নিহত

সিলেট প্রতিনিধি
১৭ জুলাই ২০১৭, ১৫:০২আপডেট : ১৭ জুলাই ২০১৭, ১৫:০৮

ছাত্রলীগ কর্মী খালেদ আহমদ লিটু সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক কর্মী নিহত হয়েছেন। সোমবার (১৭ জুলাই) দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কাশেম পল্লব ও জেলা ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক পাভেল মাহমুদ গ্রুপের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়।

নিহত খালেদ আহমদ লিটু (২৩) পাভেল গ্রুপের কর্মী বলে জানা গেছে।

নিহত খালেদ আহমদ লিটু সিলেট জেলা ‍পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) সুজ্ঞান চাকমা জানান, গুলি ছাত্রলীগ কর্মী খালেদের মাথায় লাগলে সে ঘটনাস্থলেই মারা যায়। আধিপত্য বিস্তার নিয়ে পল্লব ও পাভেল গ্রুপের অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তবে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ জানান, বিয়ানীবাজার সরকারি কলেজে বহিরাগতদের হামলায় ছাত্রলীগ কর্মী খালেদ নিহত হয়েছে। অবিলম্বে জড়িতদের গ্রেফতার করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের