আদালতের নির্দেশে মামলা, গ্রেফতারের পর আ.লীগ নেতার জামিন

সিলেট প্রতিনিধি
২৪ জুলাই ২০১৭, ২১:১০আপডেট : ২৪ জুলাই ২০১৭, ২১:১০

সিলেট সিলেটের দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নেতা আবদুল বাছিত বাবুলের জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৪ জুলাই) সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক হরিদাস কুমার তার জামিন মঞ্জুর করেন।
দাউদপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইনাত আলীপুর গ্রামের বাসিন্দা লুৎফুর রহমান ওরফে লুকুস মিয়াকে মারধর ও কান টেনে ধরার ঘটনায় বাবুলের বিরুদ্ধে মামলা করা হয়।
বাবুলের জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালেতের বেঞ্চ সহকারী সুবাজিন সিনহা।
তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ বাবুলকে রবিবার রাতে গ্রেফতার দেখিয়ে সোমবার (২৪ জুলাই) দুপুরে আওয়ামী লীগ নেতা বাবুলকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক হরিদাস কুমারের আদালতে হাজির করে পুলিশ। এসময় বাবুলের আইনজীবী জামিন প্রার্থনা করলে আদালত তার জামিন মঞ্জুর করেন।’
আদালত সূত্র জানায়, বৃহস্পতিবার (২০ জুলাই) এ ঘটনা ঘটলেও সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানা রহস্যজনক কারণে নিশ্চুপ ছিল। পরবর্তীতে কান টেনে ধরার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়লে এ ঘটনাটি সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরোর নজরে আসলে তার নির্দেশে রবিবার (২৩ জুলাই) রাতে থানায় মামলা দায়ের করেন নির্যাতনের শিকার দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা লুৎফুর রহমান লুকুস। তবে মামলাটি রহস্যজনক কারণে জামিনযোগ্য ধারায় নেওয়া হয়।
উল্লেখ্য, সিলেটের দক্ষিণ সুরমায় ত্রাণ পেয়েও একটি বেসরকারি টিভিকে ত্রাণ না পাওয়ার কথা জানান লুকুস। এ ঘটনায় বৃহস্পতিবার (২০ জুলাই) ইউনিয়নে সুধি সমাবেশে লুকুস হাত জোড় করে ক্ষমা চাইলেও আওয়ামী লীগ নেতা আবদুল বাছিত বাবুল তার কান টেনে ধরেন।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম