জেল সুপারের বিদায়ী অনুষ্ঠানে অতিথির তালিকায় কয়েদি: তদন্ত কমিটি গঠন

সিলেট প্রতিনিধি
২৫ জুলাই ২০১৭, ১৫:৪২আপডেট : ২৫ জুলাই ২০১৭, ১৭:৫৯

জেল সুপারের বিদায়ী অনুষ্ঠানে কয়েদিরা অতিথি (ছবি-সিলেট প্রতিনিধি)

সিলেট কেন্দ্রীয় কারাগারে সদ্য বিদায়ী সিনিয়র জেল সুপার ছগির মিয়ার বিদায়ী অনুষ্ঠানে দেবোত্তর সম্পত্তি আত্মসাৎ মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি রাগীব আলী ও তথ্য প্রযুক্তি মামলাসহ একাধিক মামলার আসামি রফিকুল ইসলাম ফেনু অতিথি হওয়ার ঘটনায় সিলেট জেলা প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে।

জেলা ম্যাজিস্ট্রেট আবু সাফাত মো. শাহেদুল ইসলামকে প্রধান করে গত ২২ জুলাই শনিবার তদন্ত কমিটি গঠন করা হয়।

গত ২০ জুলাই বাংলা ট্রিবিউন-এ ‘সিলেটে জেল সুপারের বিদায়ী অনুষ্ঠানে অতিথি রাগীব আলী!’ শিরোনামে সংবাদটি প্রকাশিত হয়। এ নিয়ে সিলেটে সমালোচনা ঝড় উঠে। প্রশ্ন উঠে কারা ব্যবস্থাপনা নিয়ে।

তদন্ত কমিটির প্রধান জেলা ম্যাজিস্ট্রেট আবু সাফাত মো. শাহেদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কারাগারে জেল সুপারের বিদায়ী অনুষ্ঠানে কয়েদির অতিথি হওয়ার বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে কারাগারের জেল সুপারের সঙ্গেও কথাও হয়েছে।’ তদন্ত শেষে খুব শিগগিরই প্রতিবেদন দাখিল করা হবে বলে জানান তিনি।

/জেবি/

আরও পড়তে পারেন : ছাত্রীকে উত্ত্যক্ত করায় জুতার মালা পরিয়ে গ্রাম ঘোরানোর রায় সালিশে

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের