হবিগঞ্জে ৫৭ ধারায় মামলা: বিবাদীর দাবি প্রতিহিংসা, বাদী বলছে ভাবমূর্তি ক্ষুণ্ন

হবিগঞ্জ প্রতিনিধি
০৪ আগস্ট ২০১৭, ১৪:৩১আপডেট : ০৪ আগস্ট ২০১৭, ১৪:৩১

মামলার শিকার যুবদল নেতা আরব আলী হবিগঞ্জে ৫৭ ধারায় দায়ের করা মামলার বিষয়ে সদর থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরব আলী বলছেন, ‘আমার বিরুদ্ধে মামলার বিষয়টি রাজনৈতিক প্রতিহিংসা। জেল থেকে মুক্তি পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে আমার ফেসবুক থেকে ষড়যন্ত্রভাবে স্ট্যাটাস দেওয়া হয়েছে। যার কিছুই আমি জানি না।’
তবে ৫৭ ধারায় মামলাকারী সদর উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব জামাল মিয়া বলেন, ‘আরব আলীর সঙ্গে আমার ব্যক্তিগত কোনও শত্রুতা নেই। তার স্ট্যাটাসে জাতির জনক বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও এমপিদের নিয়ে কটূক্তি করা হয়েছে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার কারণেই মামলা দায়ের করেছি।’
এদিকে, এই মামলার বিষয়ে পুলিশ এখনও আদালতের কোনও নির্দেশনা পায়নি বলে জানিয়েছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক। শুক্রবার তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলার বিষয়ে আদালত থেকে কোনও নির্দেশনা এখনও তার হাতে আসেনি।’
জেলা যুবদল সভাপতি আজিজুর রহমান কাজল জানান, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আরব আলী রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। জেল থেকে বের হওয়ার পর কোনও মোবাইল ফোন আরব আলীর সঙ্গে ছিল না। তাকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে শুধু রাজনৈতিক উদ্দেশে।’
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, কিছুদিন পূর্বে আরব আলীকে ইয়াবাসহ পুলিশ গ্রেফতার করে। তার বিরুদ্ধে রাজনৈতিক বেশ কয়েকটি মামলা ছাড়াও একটি মাদক মামলা রয়েছে। তবে তথ্য প্রযুক্তি আইনের মামলার বিষয়ে আদালত থেকে কোনও নির্দেশনা এখনও পাওয়া যায়নি।
প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকালে সদর উপজেলা শ্রমিক লীগের নেতা জামাল মিয়া বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় সদর থানা যুবদল নেতা আরব আলীর বিরুদ্ধে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। আদালতের বিচারক শম্পা জাহান মামলাটি এফআইআর হিসেবে গণ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ প্রদান করেন।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম