সিলেটে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা

সিলেট প্রতিনিধি
২২ আগস্ট ২০১৭, ১০:৫৬আপডেট : ২২ আগস্ট ২০১৭, ১০:৫৬

সিলেট সিলেটের জকিগঞ্জে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় আওয়ামী লীগ নেতা কাওসার আহমদকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ধর্ষণের শিকার ওই ছাত্রীর মা বাদী হয়ে ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইজকান্দি গ্রামের আব্দুল মুতলিবের ছেলে কাওসার আহমদ (২৫) ও আরও ৩ জনের নামও উল্লেখ করে অভিযোগ দায়ের করেন।

রবিবার (২০ আগস্ট) জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত হিসেবে কিশোরীর কাপড় উদ্ধার করে মামলাটি রেকর্ড করে। তবে পুলিশ এখনও ধর্ষক কাওসার আহমদসহ মামলার এজহার নামীয় আসামিদেরকে গ্রেফতার করতে পারেনি।
সিলেটের জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার জানিয়েছেন, পুলিশ ধর্ষণের ঘটনায় স্কুলছাত্রীর মায়ের দায়ের করা অভিযোগ মামলা হিসেবে নথিভুক্ত করেছে। এমনকি পুলিশ তদন্তে ধর্ষণের সত্যতাও পেয়েছে। মামলার এজহার নামীয় আসামিদেরকে গ্রেফতার করার জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে। মামলায় কাওসার আহমদ ও ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টায় জড়িত থাকায় ৩ জনের নাম উল্লেখ করা হয়।
উল্লেখ্য, গত ৮ আগস্ট পৌর এলাকার মাইজকান্দিগ্রামের পঞ্চম শ্রেণি পড়ুয়া এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে আওয়ামী লীগ নেতা কাওসার আহমদের বিরুদ্ধে। পরে বিষয়টি ধামাচাপা দিতে তৎপর হয়ে ওঠে কাওসার ও কতিপয় লোকজন। গ্রাম্য কয়েকজন সালিশ ধর্ষণের শিকার ওই কিশোরীর পরিবারকে আপোস বিচারের নামে মামলা থেকে দূরে রেখেছিল।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম