ব্যবসায়ী হত্যা মামলায় আট জনের ফাঁসি, ১১ জনের যাবজ্জীবন

হবিগঞ্জ প্রতিনিধি
২৩ আগস্ট ২০১৭, ১৪:৫৬আপডেট : ২৩ আগস্ট ২০১৭, ১৮:৩৬

  ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা

হবিগঞ্জের মাধবপুরের ব্যবসায়ী টিপু সুলতান হত্যা মামলায় আট জনের ফাঁসি ও ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। বুধবার দুপুর আড়াইটার দিকে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাফরোজা পারভীন এ দণ্ডাদেশ দেন। এ সময় অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিন জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো, একই এলাকার সুধাংশ, সুভাষ, আব্দুল মালেক, আতাউর রহমান, আবুল কাশেম, মোশারফ মিয়া, আবু লাল, এরশাদ আলী। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলো, হরমুজ আলী, মোস্তাক মিয়া, জানু মিয়া, শানু মিয়া, জাবেদ মিয়া, জহির, বকুল মিয়া, আমির, দুলাল, সায়েদ মিয়া ও কামাল মিয়া।   

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা ২

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, নিহত টিপু সুলতান জেলার মাধবপুর উপজেলার মনতলা (মেরাচানি) এলাকার রেলওয়ে স্টেশনের কর্মকর্তা মো. মহসিনের ছেলে। ২০১১ সালের ৭ জানুয়ারি রাতে ব্যবসায়ী টিপু সুলতানের বাড়িতে দুর্বৃত্তরা ঢুকে তাকে হত্যা করে পালিয়ে  যায়। এ ঘটনার পর নিহতের স্ত্রী হাসিনা আক্তার বেবী বাদী হয়ে মাধবপুর থানায় ২৪ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। পুলিশ দীর্ঘ তদন্ত করে ২৩ জনের বিরেুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। রাষ্ট্রপক্ষ ১৮ জন সাক্ষীর সাক্ষ্য শেষে ও যুক্তি তর্কের ভিত্তিতে বুধবার দুপুর আড়াইটার দিকে পাঁচ আসামির উপস্থিতিতে এ রায় দেন। রায়ের সময় পাঁচ জন ছাড়া অন্য আসামিরা পলাতক ছিল।

রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার জানান, বাদী পক্ষের লোকজন ন্যায় বিচার পেয়েছে। আমরা মনে করি দেশে স্বাধীন বিচার ব্যবস্থা রয়েছে, যে কারণে বাদী ন্যায় বিচার পেয়েছে। আশা করি উচ্চ আদালতেও এ দণ্ড বহাল থাকবে। 

আদালত প্রাঙ্গণে নিহত টিপু সুলতানের বড় ভাই ইকবাল মহসিন সাংবাদিকদের বলেন, ‘আমরা দীর্ঘদিন পরে হলেও ন্যায় বিচার পেয়েছি। আশা করি উচ্চ আদালতও আসামিদের দণ্ড বহাল রাখবে।’

রায়ের প্রতিক্রিয়ায় আসামিপক্ষের লোকজন জানান, রায়ে তারা সন্তোষ নয়। তারা শিগগিরই উচ্চ আদালতে আপিল করবে।     

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম