বন্যার ক্ষত কাটিয়ে ওঠার চেষ্টা সুনামগঞ্জে

সুনামগঞ্জ প্রতিনিধি
২৯ আগস্ট ২০১৭, ২১:০১আপডেট : ২৯ আগস্ট ২০১৭, ২১:০১

সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা সুনামগঞ্জে মৌসুমি বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সীমান্তের ওপার থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে জেলার ১১টি উপজেলার মধ্যে ১০টিই ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা এখনও স্বাভাবিক হয়নি। বন্যায় ১৩ হাজার ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ২০ হাজার পরিবার। এই ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের সাহায্য চেয়েছেন ক্ষতিগ্রস্তরা।

জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস সূত্রে জানা যায়, জেলা সদর, দক্ষিণ সুনামগঞ্জ, জগন্নাথপুর, ছাতক, দিরাই, শাল্লা, দোয়ারাবাজার, তাহিরপুর, বিশ্বম্ভরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা উপজেলার ৫৩টি ইউনিয়নের ৭১৩টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব গ্রামের মধ্যে সদর উপজেলার ৬৪টি, দক্ষিণ সুনামগঞ্জে ৭০ টি, ছাতকে ১৯টি, দোয়ারাবাজারে ১৯৮টি, তাহিরপুরে ১৭৯টি, বিশ্বম্ভরপুরে ৬৫টি, জামালগঞ্জে ৬৭টি ও ধর্মপাশায় ৫১টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। 

এসব এলাকার ১০ হাজার ৪৭৫ হেক্টর জমির রোপা আমন ও বীজতলা নষ্ট হয়ে গেছে। অন্যাদিকে দুর্গত এলাকার ২৯০টি গভীর নলকূপ, ৬০৮ টি অগভীর নল কূপ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। সুনামগঞ্জে ত্রাণের জন্য অপেক্ষমাণ লোকজন  

জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গত এলাকায় ১ লাখ ৬৮ হাজার মানুষ ভিজিএফ এর মাধ্যমে সরকারি খাদ্য সহায়তা পাচ্ছেন। এর বাইরে থাকা লোকজনের মধ্যে জিআর চাল বিতরণ করা হয়েছে। এছাড়া দুর্গত এলাকার ঘরবাড়ি মেরামতের জন্য ৯৬১ বান্ডিল টিন ও গৃহ নির্মাণ মজুরি বাবদ ২৮ লাখ ৮৩ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। অক্টোবর ও সেপ্টেম্বর মাস পর্যন্ত ভিজিএফ এর মাধ্যমে খাদ্য সহায়তা দেবে সরকার। দুর্গত এলাকায় ৬৩৭ মেট্রিকটন চাল বিতরণ করা হয়েছে।

জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.  ইউসুফ আল আজাদ বলেন,  ‘স্বল্পমেয়াদী বন্যায় দীর্ঘমেয়াদি ক্ষতি হয়েছে। যোগাযোগ ব্যবস্থা এখনও সচল হয়নি। সরকারের পাশপাশি বেসরকারি সংস্থা ও সমাজের বিত্তবানরা দুর্গত মানুষর প্রতি তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত। ত্রাণ স্বল্পতার কারণে মানুষ এখনও কষ্ট পাচ্ছে।’  

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, ‘দুর্গত এলাকার পুনর্বাসনের কাজ চলছে।  ভেঙে যাওয়া সড়কের সংস্কার কাজও চলমান রয়েছে। ঘরবাড়ি হারিয়েছেন যারা তাদের মধ্যে ঢেউটিন বিতরণ করা হয়েছে। বন্যার্তদের মধ্যে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। ঈদ উপলক্ষে দুর্গতদের মধ্যে জিআর চাল ও ভিজিএফএর চাল বিতরণ করা হয়েছে।’


আরও পড়ুন- ‘মাইগা মুইগা পোলাপানরে কোরবানির গোশত খাওয়ানি লাগবো’

 

 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম