বিস্ফোরক মামলায় জঙ্গি মুরাদের যাবজ্জীবন কারাদণ্ড

মৌলভীবাজার প্রতিনিধি
৩০ আগস্ট ২০১৭, ২০:৪৪আপডেট : ৩০ আগস্ট ২০১৭, ২০:৪৪

বিস্ফোরক মামলায় জঙ্গি মুরাদের যাবজ্জীবন কারাদণ্ড

মৌলভীবাজারে বোমা বিস্ফোরণের মামলায় জঙ্গি মঞ্জুরল মুরাদ ওরফে আব্দুল্লাহ আল রায়হান মুরাদকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে মৌলভীবাজারের ২ নম্বর বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এ রায় দেন। তার বাড়ি চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার আলীপুর গ্রামে।

জঙ্গি মঞ্জুরুল মুরাদের বিরুদ্ধে ২০০৫ সালে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের সিড়ির নিচে এবং ভবনের মূল গেটে ২টি বোমা রাখার অভিযোগ ছিল। এ মামলায় চার জন আসামি ছিলেন। অন্য তিন আসামির অভিযোগ প্রমাণিত না হওয়ায় তারা খালাস পান।

রাষ্ট্র পক্ষের আইনজীবী কৃপাসিন্ধু দাস বলেন, ‘বিস্ফোরক দ্রব্য আইনে জঙ্গি মুরাদকে সাজা দেওয়া হয়েছে। ২০০৫ সালে ১৭ আগস্ট সারা দেশের ৬৩ জেলায় একযুগে সিরিজ বোমা হামলার ঘটনায় মৌলভীবাজারে ৫টি মামলা হয়ে ছিল। এর মধ্যে আজ একটি মামলার রায় দিয়েছেন আদালত। অন্য মামলাগুলো চলমান রয়েছে।

আরও পড়তে পারেন: ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙায় অপ্রতিরোধ্য গণডাকাতি, টহল বৃদ্ধির দাবি

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক