হবিগঞ্জে ৬২১টি মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ

মোহাম্মদ নুর উদ্দিন, হবিগঞ্জ
২০ সেপ্টেম্বর ২০১৭, ০৯:৩১আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৭, ০৯:৩৯

রং-তুলির আঁচড়ে প্রতিমা সাজাচ্ছেন কারিগর (ছবি প্রতিনিধি) শারদীয় দুর্গা উৎসবকে সামনে রেখে হবিগঞ্জে চলছে প্রতিমা তৈরির কাজ। তাই দিনরাত ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা শিল্পীরা। এ বছর ৬২১টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এদিকে, আয়োজকরা জানিয়েছেন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা ও প্রশাসনের কঠোর নজরদারি থাকলে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হবে।

প্রতিমা তৈরির কারিগর কার্তিক পাল জানান, ছয় মাস আগে প্রতিমা তৈরির কাজে হাত দেন তিনি। তার সঙ্গে রয়েছে পাঁচ সদেস্যর একটি দল। তিনি এ বছর হবিগঞ্জ শহরের বিভিন্ন পূজা মণ্ডপে ১৪টি মূর্তি তৈরি করছেন। এখন চলছে রঙের কাজ। প্রতিটি মূর্তি তৈরি করতে ৪০ থেকে ৭০ হাজার টাকা নেন তিনি।

রং-তুলির আঁচড়ে প্রতিমা সাজাচ্ছেন কারিগর (ছবি প্রতিনিধি) শহরের বসুধা পূজা মণ্ডপের কারিগর বিকাশ দাস জানান, এখন রাতদিন কাজ করে মূর্তি তৈরি করতে হচ্ছে। মাটির কাজ শেষ পর্যায়ে। এরপর চলবে রঙের কাজ। রঙের কাজ শেষ হলে তুলির আঁচড়ে আল্পনা করা হবে।

একই মণ্ডপের কারিগর বিধান রায় জানান, এখানে কাজ শেষ করে অন্য মণ্ডপে যেতে হবে। তাই দিনরাত কাজ করতে হচ্ছে। এখন দম ফেলানোর সময়ও নেই।

এ ব্যাপারে হবিগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব জানান,  সবার প্রচেষ্টায় শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন সম্ভব হবে। প্রতিটি পূজা মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে স্বেচ্ছাসেবক কর্মীরা কাজ করবে।

রং-তুলির আঁচড়ে প্রতিমা সাজাচ্ছেন কারিগর (ছবি প্রতিনিধি) তিনি বলেন, এবারও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা থাকলে এবং প্রশাসন প্রয়োজনীয় সহযোগিতা করলে শান্তিপূর্ণভাবে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।

হবিগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরা জানান,  দুর্গাপূজাকে ঘিরে হবিগঞ্জে পুলিশের তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শান্তিপূর্ণ পূজা উদযাপনে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজার সময় বাসা বাড়িতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন। কোথাও অপ্রীতিকর ঘটনার আশঙ্কা থাকলে পুলিশকে অবগত করার আহ্বান জানান পুলিশ সুপার।

তিনি আরও জানান, এ বছর রাত ৮টার মধ্যে প্রতিমা বিসর্জন দিতে হবে। এছাড়া পূজায় ডিজে নিষিদ্ধ করা হয়েছে। এ জন্য পুলিশ সার্বক্ষণিক মনিটরিং করবে।

আরও পড়ুন:

ধান হারানো হাওরের কৃষকের ঘাড়ে ৪০০ কোটি টাকার ঋণ

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান