সিলেটে আদালত থেকে পালিয়েছে মাদক মামলার আসামি

সিলেট প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০১৭, ২২:২৯আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৭, ২২:২৯

সিলেট আদালতের হাজত থেকে মাদক মামলার আসামি এনাম আহমদ (৩৮) পালিয়ে গেছে। হাজতের দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের গাফিলতির কারণেই এ ঘটনাটি ঘটেছে। বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুর এ ঘটনা ঘটে।

মাদক মামলার আসামি এনাম জানা যায়, কারাগারে নেওয়ার জন্য প্রিজন ভ্যান আদালত প্রাঙ্গনে এলে একে একে আসামিদের ভ্যানে তোলা হয়। এসময় হাজত থেকে বের করে অন্যান্য আসামিদের সঙ্গে দাঁড় করিয়ে রাখা হয় মাদক ব্যবসায়ী এনামকে। পুলিশ সদস্যরা যখন অন্য আসামিদের ভ্যানে তোলায় ব্যস্ত, সেই ফাঁকে পালিয়ে যায় এনাম।

পুলিশ সূত্রে জানা যায়, সিলেট র‌্যাব-৯ এর একটি দল গত মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে মহানগর পুলিশের শাহপরান থানার উপশহর, ব্লক-ডি ব্লকের ৩৫ নং রোডের ৪নং বাসার তৃতীয় তলার একটি কক্ষ থেকে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী এনাম আহমদকে গ্রেফতার করে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ৮০ হাজার টাকা।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, এনামকে ইয়াবাসহ গ্রেফতারের পর র‌্যাব থানায় মাদক আইনে মামলা দায়ের করে। বুধবার (২০ সেপ্টেম্বর) তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে পুলিশ।

কোর্ট আওতাধীন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন জানান, মাদক মামলার এক আসামি কোর্ট হাজত থেকে পালিয়েছে বলে আমরা জানতে পেরেছি। তাকে গ্রেফতার করার জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। ঘটনার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সঙ্গে সঙ্গে অবহিত করেছে কোর্ট পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সিলেট কোর্ট হাজতের ইনচার্জ এসআই শফিকুর রহমান জানান, র্যা বের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী এনাম আহমদ প্রিজন ভ্যানে তোলার আগেই অগোচরে পালিয়েছে। অন্য আসামিদের যখন পুলিশ প্রিজন ভ্যানে তুলছিলো তখন সে পালিয়ে যায়।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক