‘প্রধান বিচারপতি ছুটিতে যাওয়ায় বিএনপির ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে’

হবিগঞ্জ প্রতিনিধি
১২ অক্টোবর ২০১৭, ১৯:১৪আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ১৯:১৪

প্রধান বিচারপতি এস কে সিনহা অসুস্থতার কারণ দেখিয়ে ছুটিতে যাওয়ায় বিএনপির ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে, বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সম্মেলন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ (ফাইল ছবি) আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘বিএনপি আজ উন্মাদের মত আচরণ করছে। প্রধান বিচারপতি ছুটিতে যাওয়ায় তারা এত উতলা কেন? বিএনপি কি কোনও গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল যে, এই ছুটির কারণে তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন হয়নি?’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রসঙ্গে হানিফ বলেন, ‘খালেদা জিয়া গত ৩ মাস যাবৎ লন্ডনে অবস্থান করছে। তারা পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করেছে বলে গণমাধ্যম দাবি করেছে। বিদেশে বসে ষড়যন্ত্র করে কোনও লাভ হবে না। জাতির জনকের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ ঐক্যবদ্ধভাবে কাজ করছে।’

হবিগঞ্জ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক আব্দুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব তাজুল ইসলামের পরিচালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ আলী, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবু জাহিরসহ প্রমুখ।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম