সেই উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় অভিযোগ

সিলেট প্রতিনিধি
২৩ অক্টোবর ২০১৭, ২০:১৩আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ২০:১৪

জকিগঞ্জের উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ সিলেটের জকিগঞ্জে খলাছড়া সরকারি প্রাথমিক স্কুলে দায়িত্ব পালনের সময় শিক্ষিকা দীপ্তি বিশ্বাসের ঘুমিয়ে থাকার ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তার স্বামী সুবিনয় মল্লিক। সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় জকিগঞ্জ থানায় অভিযোগটি দায়ের করা হয়।

থানায় দায়েরকৃত অভিযোগে যাদের নাম রয়েছে তারা হলেন-জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ (৪৫), উপজেলার গেছুয়া গ্রামের নূর উদ্দিনের (নুরাই মিয়ার) ছেলে কেএম মামুন (৪০), ভরণ খাদিমবাড়ী গ্রামের রুমান উদ্দিনের ছেলে মুন্না (২৬)।  

সিলেটের জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার জানান, স্কুলশিক্ষিকার ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ঘটনায় শিক্ষিকার স্বামী সুবিনয় মল্লিক থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। এখন বিষয়টি তদন্ত করে দেখা হবে।

প্রসঙ্গত, গত ১৮ অক্টোবর সিলেটের জকিগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ে মডেল টেস্টের দায়িত্ব পালনের সময় স্কুলশিক্ষিকা দীপ্তি বিশ্বাসের ঘুমিয়ে পড়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। স্থানীয় উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ বিদ্যালয় পরিদর্শন করতে গেলে তার মোবাইল ফোন দিয়ে সঙ্গে থাকা লোকজন ওই ছবি তোলেন। ওই সময় দীপ্তি বিশ্বাস অসুস্থ ছিলেন বলে দাবি করেছেন তার স্বামী। শিক্ষিকার এই ধরনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

আরও পড়ুন- 

‘আমি তো তার বেডরুমে গিয়ে ছবি তুলি নাই’ (অডিও)

‘অসুস্থ শিক্ষিকার ঘুমন্ত ছবি ছড়িয়ে দিয়ে এ কোন দায়িত্বশীলতা!’ (ভিডিও)

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের