শেখ হাসিনা দেশে উন্নয়নের জোয়ার এনেছেন: নৌ পরিবহনমন্ত্রী

সিলেট প্রতিনিধি
২৭ অক্টোবর ২০১৭, ১৬:০৪আপডেট : ২৭ অক্টোবর ২০১৭, ১৬:০৪

দেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। শুক্রবার (২৭ অক্টোবর) সিলেটের তামাবিল স্থলবন্দরের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন।

স্থলবন্দর উদ্বোধন অনুষ্ঠানে অর্থমন্ত্রীসহ অন্যরা নৌমন্ত্রী বলেন, ‘একমাত্র শেখ হাসিনার সরকারই পারে নানা পরিস্থিতি মোকাবিলা করে দেশের জন্য সবকিছু করতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে হত ৯ বছরে ১১টা স্থলবন্দর চালু করেছেন। এছাড়াও আরও দু’টি বন্দর চালু করা হবে।’

তিনি আরও বলেন, ‘২০১৬-১৭ অর্থবছরে আমাদের আয় হয়েছে ১৪৭ কোটি ৯৭ লাখ টাকা। সিলেটের তামাবিল স্থলবন্দর স্থাপিত হওয়ার মধ্য দিয়ে এখানে কর্মসংস্থান বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে।

প্রায় ২৩.৭২ একর ভূমির এই স্থলবন্দরটি চালু হওয়ার মধ্যে দিয়ে ভারতের মেঘালয়, ত্রিপুরা, নাগাল্যান্ড, আসাম ও ভূটানের সঙ্গে ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হবে। পাশাপাশি প্রতি বছর শত কোটি টাকার রাজস্ব আয় হবে বলেও জানান সংশ্লিষ্টরা।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম