রোহিঙ্গাদের ত্রাণ দিয়ে ফেরার পথে দুর্ঘটনা, নিহতদের ৫ জনই সিলেটের

সিলেট প্রতিনিধি
৩০ অক্টোবর ২০১৭, ১৪:২৪আপডেট : ৩০ অক্টোবর ২০১৭, ১৪:৫৩

নরসিংদীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষ নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ছয় জনের মধ্যে পাঁচ জনই সিলেটের বিয়ানীবাজারের বাসিন্দা। তারা কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণ করে মাইক্রোবাসে সিলেটে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। সোমবার (৩০ অক্টোবর) সিলেট-ঢাকা মহাসড়কে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

নিহতরা হলেন বিয়ানীবাজারের মাথিউরা গ্রামের ব্যবসায়ী আবদুল করিম, একই উপজেলার ছোট দেশের খায়রুল বাশার খয়ের, শ্রীধরা গ্রামের জুবের আহমদ, কাকরদিয়া গ্রামের ইকবাল হোসেন, কসবার বাবুল আহমদ ও মাইক্রোবাস চালক বাবুল হোসেন। মাইক্রোবাস চালকের বাড়ি কোথায় তা এখনও জানা যায়নি।

নিহতদের সহপাঠী বিয়ানীবাজারের মাহমুদ হোসেন জানান, রোহিঙ্গাদের ত্রাণ দিতে বৃহস্পতিবার রাতে তারা  সিলেট থেকে কক্সবাজারে যায়। সেখানে শুক্র ও শনিবার ত্রাণ সামগ্রী বিতরণ করে। এরপর রবিবার কক্সবাজার ঘোরাফেরা করে ওইদিন রাতেই সিলেটের উদ্দেশে মাইক্রোবাস নিয়ে রওনা হয়।

সিলেটের বিয়ানীবাজারের মেয়র মো. আব্দুস শুকুর বলেন, ‘শুনেছি কয়েকদিন আগে বিয়ানীবাজারের কয়েকজন ব্যবসায়ী রোহিঙ্গাদের ত্রাণ বিতরণের জন্য কক্সবাজারে যান। সেখান থেকে সোমবার সিলেটে ফেরার পথে মাইক্রোবাস চালকসহ ছয়জন নিহত হয়েছেন। তাদের লাশ সিলেটে নিয়ে আসার প্রস্তুতি চলছে।’

আরও পড়ুন:

নরসিংদীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ছয়

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম